বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

সারারাত এসি চালালে কি ক্ষতি হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

সারারাত এসি চালালে কি ক্ষতি হয়?
সারারাত এসি চালালে কি ক্ষতি হয়?

দেশ জুড়ে তাপমাত্রার হেরফের হচ্ছে ঘনঘন। এই গরম তো এই বৃষ্টি। এমন পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখতে দিন-রাত প্রায় প্রতিটি বাড়িতেই এসি বা কুলারের ব্যবহার বাড়ছে। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই গরমে সারারাত একটানা এসি চালিয়ে ঘুমানো কি আদৌ নিরাপদ, নাকি এতে মেশিনের বড় কোনো ক্ষতি হতে পারে? তীব্র গরমের এই সময়ে এসি ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু সতর্কবার্তা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সারারাত এসি চালানো সাধারণত নিরাপদ এবং এতে মেশিনের বড় কোনো ক্ষতি হয় না। কারণ, দিনের বেলার তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কম থাকে। রাতে সূর্যের আলো না থাকায় চারপাশের পরিবেশও তুলনামূলক ঠান্ডা হয়, যার ফলে এসির মূল চালিকাশক্তি অর্থাৎ কম্প্রেসারের ওপর চাপ অনেক কম পড়ে। তাই রাতে একটানা এসি চললেও মেশিন বিকল হওয়ার ঝুঁকি থাকে না।


বিজ্ঞাপন


তবে এসি তখনই দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে, যখন সেটির নিয়মিত রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং করা হয় না। দীর্ঘদিন এসি পরিষ্কার না করলে এর ভেতরের এয়ার ফিল্টারে ধুলাবালি ও ময়লা জমে জ্যাম হয়ে যায়। এর ফলে ঘর ঠান্ডা করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে এবং ভেতরের কম্প্রেসারকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। এভাবে ফিল্টারে ময়লা নিয়ে লাগাতার মেশিন চলতে থাকলে সেটি দ্রুত বিকল হয়ে যেতে পারে। একই সাথে মেশিনের পারফরম্যান্স কমে যায় এবং বিদ্যুতের খরচও বহুগুণ বেড়ে যায়।

All-You-Need-to-Know-about-Sleeping-With-Air-Conditioning-at-Night

বিদ্যুৎ বিল কমানো এবং এসির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে তাপমাত্রা নির্ধারণের ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। অনেকেই ঘর দ্রুত ঠান্ডা করার আশায় এসি একদম সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ১৬ ডিগ্রিতে চালিয়ে রাখেন। এতে কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা মেশিনের আয়ু কমিয়ে দেয় এবং বিদ্যুৎ বিল আকাশচুম্বী করে তোলে। বিশেষজ্ঞরা জানান, এসি চালানোর জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে আদর্শ। এই তাপমাত্রায় ঘর যেমন আরামদায়ক থাকে, তেমনি বিদ্যুতের অপচয় রোধ হয় এবং মেশিনের ওপর বাড়তি কোনো চাপ পড়ে না।

আরও পড়ুন: বজ্রপাতের সময়ে এসি চালানো কি নিরাপদ?


বিজ্ঞাপন


তাই নিশ্চিন্তে সারারাত এসি চালাতে চাইলে কয়েকটি বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। নিয়মিত বিরতিতে এসির ফিল্টার পরিষ্কার রাখতে হবে এবং ঘরের বাতাস সঠিকভাবে চলাচল করছে কি না তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘরের বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং ঠিক আছে কি না তা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত, যাতে কোনো ধরনের যান্ত্রিক বা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি না থাকে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর