রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন আনল
শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন আনল

স্মার্টফোনের বাজারে নিত্যনতুন উদ্ভাবন নিয়ে বরাবরই চমক দিয়ে থাকে চীনের জনপ্রিয় প্রযুক্তি সংস্থা শাওমি। এবার প্রিমিয়াম সেগমেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বাজারে নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল 'শাওমি ১৭ ম্যাক্স' (Xiaomi 17 Max)। এটি মূলত শাওমি ১৭ সিরিজের পঞ্চম স্মার্টফোন। দুর্দান্ত পারফরম্যান্স এবং শক্তিশালী ব্যাটারির মেলবন্ধনে তৈরি এই ফোনে থাকছে লাইকা-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা আইফোন বা স্যামসাংয়ের মতো দামি ফোনগুলোকে কড়া টক্কর দিতে প্রস্তুত। একই সঙ্গে পুরো সিরিজে ব্যবহৃত অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট এই ম্যাক্স ভ্যারিয়েন্টেও ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের দেবে এক দুর্দান্ত ও সুপারফাস্ট প্রসেসিংয়ের অভিজ্ঞতা।

ডুয়াল সিম সমর্থিত এই প্রিমিয়াম হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৩৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সমর্থন করে। ঝকঝকে ও প্রাণবন্ত ভিজ্যুয়ালের জন্য এতে রয়েছে এইচডিআর ভিভিড, এইচডিআর ১০ প্লাস সাপোর্ট এবং ডলবি ভিশন প্রযুক্তির সুবিধা। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে ড্রাগন ক্রিস্টাল ৩.০ প্রোটেকশন। ধুলা এবং পানির হাত থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে এতে রয়েছে আইপি৬৮ রেটিং। ফোনটির ভেতরে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ অক্টা-কোর চিপসেট, যা ৩ ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড ৪.৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। বাড়তি নিরাপত্তার জন্য ডিসপ্লেতেই মিলবে থ্রিডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


বিজ্ঞাপন


Xiaomi-17-Max-image-4848-1420x799

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই ফোনের ক্যামেরা সেটআপটি এক অন্যতম আকর্ষণ হতে চলেছে। এর পেছনে রয়েছে বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লাইকার টিউনিং করা তিনটি ক্যামেরা। যার মূল ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সুবিধাসহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এর পাশাপাশি দূরবর্তী ছবি নিখুঁতভাবে তোলার জন্য ৩এক্স অপটিক্যাল জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং প্যানোরামিক শটের জন্য ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। চমৎকার সেলফি এবং স্পষ্ট ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করতে দেওয়া হয়েছে ৮০০০ এমএএইচ-এর এক দানবীয় ও শক্তিশালী ব্যাটারি। যা মাত্র কয়েক মিনিটে চার্জ করার জন্য ১০০ ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। পাশাপাশি অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য এতে ২২.৫ ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছে। আধুনিক কানেক্টেড ফিচারের মধ্যে ফোনটিতে মিলবে ওয়াই-ফাই ৭, ফাইভ-জি, ফোর-জি এলটিই, ব্লুটুথ ৫.৪, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। নেভিগেশনের জন্য জিপিএস, গ্লোনাস, কিউজেডএসএস এবং ভারতীয় প্রযুক্তির নেভিক সাপোর্টও অন্তর্ভুক্ত রয়েছে এই ফ্ল্যাগশিপ ডিভাইসে।

আরও পড়ুন: আইফোনের স্ক্রিনে সবুজ ও কমলা রঙের ডটের অর্থ কী জানেন?


বিজ্ঞাপন


চীনের বাজারে এই ফোনটি কয়েকটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৭৯৯ চীনা ইউয়ান। ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫০৯৯ চীনা ইউয়ান। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৫৩৯৯ চীনা ইউয়ান। আর সবচেয়ে প্রিমিয়াম সংস্করণ অর্থাৎ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের মডেলটির দাম ৫৭৯৯ চীনা ইউয়ান।
 
এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর