বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানো যায় না কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানো যায় না কেন?
গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানো যায় না কেন?

তীব্র গরমে একটু স্বস্তি পেতে আজকাল ঘরে ঘরে এয়ার কন্ডিশনার বা এসি অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে যখন বাইরের তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছায়, তখন বাড়ি ফিরেই অনেকে এসির রিমোট চেপে তাপমাত্রা একদম সর্বনিম্ন করার চেষ্টা করেন। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেকোনো এসির তাপমাত্রাই সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়, তার নিচে আর যায় না। বিশ্বজুড়ে সব এসিতেই এই নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়ার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কারণ।

420f35_0c4269bff8424f50b60cff5df473f4eb~mv2


বিজ্ঞাপন


প্রতিটি এসির ভেতরে একটি ইভ্যাপোরেটর থাকে, যা কুল্যান্ট বা রেফ্রিজারেন্টের মাধ্যমে ঠান্ডা হয়ে ঘরের বাতাসকে শীতল করে। যদি এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে সেট করার সুযোগ থাকত, তবে সেই ইভ্যাপোরেটরের ভেতরে তীব্র ঠান্ডায় বরফ জমতে শুরু করত। এর ফলে ঘর ঠান্ডা হওয়ার পরিবর্তে এসির ভেতরের যন্ত্রাংশই অতিরিক্ত ঠান্ডা হয়ে যেত, যা এসিটিকে চিরতরে বিকল বা নষ্ট করে দিতে পারত। মূলত এসির কার্যক্ষমতা ঠিক রাখতে এবং মেশিনকে সুরক্ষিত রাখতেই এই প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

আরও পড়ুন: এসি কততে চালালে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়Air-Conditioning-Temperature

একইভাবে এসির তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরেও সেট করা যায় না। সাধারণত আশপাশের পরিবেশের তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত থাকলে মানুষ স্বাভাবিকভাবে স্বস্তিতে থাকতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হলে গরম অনুভূত হয়। যদি এসির তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে সেট করা হয়, তবে সেটি আর ঠান্ডা বাতাস ছড়াবে না, বরং গরম বাতাস দিতে শুরু করবে। যেহেতু এসির মূল কাজ বাতাসকে ঠান্ডা করা, গরম করা নয়, তাই এর সর্বোচ্চ সীমাও ৩০ ডিগ্রিতে বেঁধে দেওয়া হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর