বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো
তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো

তরুণ প্রজন্মের স্বপ্ন এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প সবার সামনে তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের সাথে যৌথভাবে ‘ক্যাপচার দ্য ফিউচার’ উদ্যোগের মাধ্যমে এই অনুপ্রেরণাদায়ী গল্পগুলো প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। মূলত তরুণদের মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির ওপর ভর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার গল্পই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।

এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে। এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান।


বিজ্ঞাপন


ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়।

ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সবাইকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস।

উল্লেখ্য, ভিভো একটি গ্রাহক-কেন্দ্রিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যা স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে কাজ করে। বর্তমানে ৬০টিরও বেশি দেশে ভিভোর শক্তিশালী সেলস নেটওয়ার্ক রয়েছে এবং বিশ্বজুড়ে এর গ্রাহক সংখ্যা ৪০০ মিলিয়নেরও বেশি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর