শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:০৪ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ
স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

স্মার্টফোন দ্রুত আনলক করার জন্য ফেস লক বা ফেস আইডি প্রযুক্তি এখন বেশ জনপ্রিয়। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা জানাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সঠিক সুরক্ষা ব্যবস্থা না থাকলে তথ্য চুরি থেকে শুরু করে আর্থিক জালিয়াতির মতো ঘটনাও ঘটতে পারে। বিশেষ করে সব স্মার্টফোনের ফেস লক প্রযুক্তি সমানভাবে নিরাপদ না হওয়ায় এটি ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।

blog-–-462-1


বিজ্ঞাপন


অনেক অ্যানড্রয়েড ফোনে ফেস আনলক ফিচারটি কেবলমাত্র ২ডি ছবির ওপর নির্ভর করে তৈরি, যা কোনো ছবি বা ভিডিও দেখিয়েও সহজে আনলক করা সম্ভব। এক্ষেত্রে ইনফ্রারেড সেন্সর বা ৩ডি  ডেপথ ম্যাপ প্রযুক্তি নেই এমন ফোনে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল থাকে। এছাড়া যদি স্মার্টফোনে ‘আইজ মাস্ট বি ওপেন’ অপশনটি চালু না থাকে, তবে ব্যবহারকারী ঘুমন্ত অবস্থায় থাকলেও অন্য কেউ সহজেই তার ফোনটি আনলক করে ফেলতে পারে।

face-unlock-featured

স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পিন বা ম্যানুয়াল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ব্যাংকিং বা আর্থিক লেনদেনের অ্যাপগুলোর ক্ষেত্রে ফেস লকের চেয়ে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ। পাশাপাশি ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা এবং ফেস আইডি সেটিংস-এ গিয়ে চোখ খোলা রাখার অপশনটি সক্রিয় রাখা উচিত। যমজ বা দেখতে খুব মিল আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রযুক্তি অনেক সময় ভুল করতে পারে, তাই গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর