রাজধানীর বনানীতে প্রযুক্তি পণ্যের প্রিমিয়াম শোরুম উদ্বোধন করেছে প্রযুক্তি বাজারজাতকারী প্রতিষ্ঠান এরনা লিমিটেড। ১৪ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নতুন এই প্রিমিয়াম শোরুমটি উদ্বোধন করেন এরনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট অতিথি এবং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই শোরুমটিতে গ্রাহকরা একই ছাদের নিচে ল্যাপটপ, গেমিং পিসি, কাস্টম পিসি, স্মার্টফোন, মোবাইল ফোন, গ্যাজেট, নেটওয়ার্কিং সল্যুশন ও অফিস ইকুইপমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে বিশ্বখ্যাত ‘অনার’ ব্র্যান্ডের স্মার্টফোন এবং ‘সনি’ ব্র্যান্ডের টিভি ও হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে এই শোরুমে।
এদিকে শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য চলছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।
এজেড




