স্মার্টফোনের দুনিয়ায় বহুল প্রতীক্ষিত ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে টেক্কা দিতে এ বছরই বাজারে আসতে পারে তাদের এই নতুন চমক। গ্যাজেট বিশ্লেষকদের মতে, অ্যাপলের এই বিশেষ ডিভাইসটির নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’।
চলতি বছরের শুরুতে একটি অনুষ্ঠানে এই ডিভাইসের ডিসপ্লের নমুনা প্রথমবার প্রকাশ্যে আনে অ্যাপল। জানা গেছে, এর ডিসপ্লে তৈরির কাজ করছে স্যামসাং। তবে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আইওএস’ (iOS) ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত নিখুঁত ফলাফল নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
প্রযুক্তিগত চমক ও অপারেটিং সিস্টেম
বিশ্লেষকদের দাবি, আইফোন আল্ট্রায় ব্যবহার করা হতে পারে সর্বাধুনিক ‘আইওএস-২৭’ প্রযুক্তি। ফোল্ডেবল ডিভাইসের উপযোগী করে এই অপারেটিং সিস্টেমকে ঢেলে সাজানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সেপ্টেম্বরে যখন এই ফোনটি বাজারে আসবে, তখন এটি ফোল্ডেবল ফোনের বাজারে নতুন বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপল প্রেমীদের মনে এখন বড় প্রশ্ন হলো, এই ফোন কিনতে পকেট থেকে কত টাকা খসাতে হবে? বাজার বিশেষজ্ঞদের অনুমান, ভারতের বাজারে যখন ‘আইফোন আল্ট্রা’ আসবে, তখন এর দাম শুরু হতে পারে ১.৮৩ লাক রুপি থেকে। প্রিমিয়াম সেগমেন্টের ফোন হিসেবে এটি যেমন দামী হবে, তেমনি এতে একগুচ্ছ অত্যাধুনিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্মার্টফোনের দাম কমাবে গুগলের নতুন প্রযুক্তি: ৮ গুণ বাড়বে র্যামের গতি
অ্যাপল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও, সেপ্টেম্বরের বার্ষিক ইভেন্টেই এই আইফোন আল্ট্রা আত্মপ্রকাশ করতে পারে বলে জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে আইফোন ভক্তদের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক মাস বাকি।
এজেড




