বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খটখট শব্দ করছে সিলিং ফ্যান? জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

খটখট শব্দ করছে সিলিং ফ্যান? জানুন সমাধান

তীব্র গরমে সিলিং ফ্যানের বাতাস যখন স্বস্তি দেয়, ঠিক তখনই যদি পাখা থেকে খট খট বা চর-চর বা ঘষার মতো শব্দ আসে, তবে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় এই শব্দের কারণে অনেকে ইলেকট্রিশিয়ান ডাকেন বা নতুন পাখা কেনার কথা ভাবেন। অথচ খুব সামান্য খরচেই ঘরে বসে এই সমস্যার সমাধান করা সম্ভব।

পাখা থেকে শব্দ হওয়ার প্রধান কারণ হলো এর ভেতরের বেয়ারিং শুকিয়ে যাওয়া বা ঘর্ষণ বেড়ে যাওয়া। এই সমস্যা মেটাতে প্রয়োজন সামান্য লুব্রিকেশন। মাত্র ২০ টাকা দামের মেশিন অয়েল ব্যবহার করেই এই যান্ত্রিক গোলযোগ সারিয়ে তোলা যায়।

71-6FFClNRL_bdb3ba66-e33d-4be8-bf90-93444367d53a

মেরামতের শুরুতে নিরাপত্তার জন্য পাখার মূল সুইচ বন্ধ করে নিন। এরপর পাখার উপরের কভারটি নিচে নামিয়ে মোটরের অংশে পৌঁছাতে হবে। যেখানে বেয়ারিং থাকে, সেখানে ২—৩ ফোঁটা মেশিন অয়েল দিলেই ঘর্ষণ কমে আসবে এবং পাখা মসৃণভাবে ঘুরতে শুরু করবে। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত তেল না দেওয়া হয়; এতে তেল চুইয়ে নিচে পড়তে পারে বা মোটরের ওয়াইন্ডিং নষ্ট হতে পারে।

আরও পড়ুন: এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক

লুব্রিকেশন করার পরও যদি শব্দ না কমে, তবে বুঝতে হবে বেয়ারিং অতিরিক্ত ক্ষয়ে গেছে অথবা কোনো অংশ ঢিলে হয়ে আছে। এক্ষেত্রে পাখার ব্লেড ও স্ক্রুগুলো ঠিকমতো আটকানো আছে কি না তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। 

অনেক সময় কেবল ঢিলে হয়ে যাওয়া স্ক্রু শক্ত করে দিলেই কম্পন ও শব্দ দুই-ই বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে ডব্লিউডি-৪০ এর মতো স্প্রে সাময়িক কাজ দিলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ভালো মানের মেশিন অয়েল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর