রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে নিজের পছন্দমতো স্টিকার বানানোর সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০১:৪১ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে নিজের পছন্দমতো স্টিকার বানানোর সহজ উপায়
হোয়াটসঅ্যাপে নিজের পছন্দমতো স্টিকার বানানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপে মনের ভাব প্রকাশ করতে স্টিকারের জুড়ি মেলা ভার। মজার প্রতিক্রিয়া, ব্যক্তিগত ছবি কিংবা বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত—সবকিছুকেই এবার সহজেই স্টিকারে পরিণত করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপের প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপের মধ্যেই ছবি থেকে স্টিকার তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে স্টিকার বানানো এবং স্টিকার প্যাক তৈরি করার দারুণ সব সুবিধা রয়েছে।

ছবি থেকে নিজের স্টিকার তৈরি করুন

প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট খুলে স্টিকার বিভাগে যান। সেখানে তৈরি করুন বা পেন্সিল আইকনে ট্যাপ করুন। এরপর গ্যালারি থেকে একটি ছবি বেছে নিন অথবা ক্যামেরায় নতুন ছবি তুলুন। ছবি বাছাই করার পর সেটিকে নিজের মতো করে সাজাতে পারবেন।

চাইলে স্টিকারে ইমোজি যোগ করতে, টি আইকনের মাধ্যমে লেখা বসাতে কিংবা পেন্সিল টুল ব্যবহার করে আঁকতে পারবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আইকনে ট্যাপ করলেই স্টিকারটি চ্যাটে পাঠানো যাবে।

এআই দিয়ে বানান মনের মতো স্টিকার

নিজের কাছে উপযুক্ত ছবি না থাকলেও সমস্যা নেই। হোয়াটসঅ্যাপের এআই স্টিকার ফিচার ব্যবহার করে শুধু লিখে দিতে পারেন কী ধরনের স্টিকার চান। স্টিকার বিভাগে গিয়ে তৈরি করুন এবং তারপর এআই দিয়ে তৈরি করুন অপশন বেছে নিন। এরপর আপনার প্রয়োজনীয় স্টিকারের বর্ণনা লিখে সেটি তৈরি করুন। তৈরি হওয়া বিকল্পগুলোর মধ্যে পছন্দেরটি বেছে নিয়ে সংরক্ষণ করা যাবে।

তৈরি করুন নিজের স্টিকার প্যাক

একাধিক স্টিকার একসঙ্গে রাখতে চাইলে তৈরি করতে পারেন আলাদা স্টিকার প্যাক। তৈরি করুন বা পেন্সিল আইকনে গিয়ে নিজের তৈরি এক বা একাধিক স্টিকার নির্বাচন করুন। এরপর তিন ডট মেনু থেকে স্টিকার প্যাকে যুক্ত করুন এবং নতুন স্টিকার প্যাক বেছে নিন। প্যাকটির একটি নাম দিয়ে সেভ করলেই সেটি স্টিকার ট্রে-তে দেখা যাবে।

পুরনো প্যাকে নতুন স্টিকার যোগ

নতুন স্টিকার তৈরি করার পর সেটিকে নতুন প্যাকেই রাখতে হবে এমন নয়। তিন ডট মেনু থেকে বিদ্যমান স্টিকার প্যাকে যুক্ত করুন নির্বাচন করে আগে তৈরি করা প্যাক বেছে নিলেই নতুন স্টিকারটি সেখানে যোগ হয়ে যাবে।

বন্ধুদের সঙ্গে পুরো স্টিকার প্যাক শেয়ার

পুরো স্টিকার প্যাক অন্যদের দিতে চাইলে স্টিকার বিভাগে গিয়ে নির্দিষ্ট প্যাকের পাশে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এরপর স্টিকার প্যাক শেয়ার করুন নির্বাচন করে যে চ্যাটে পাঠাতে চান সেটি বেছে নিন। প্রাপক শেয়ার করা প্যাকে ট্যাপ করে সেটি নিজের হোয়াটসঅ্যাপে যোগ করতে পারবেন।

স্টিকার প্যাক তৈরির নিয়ম

একটি কাস্টম স্টিকার প্যাকে কমপক্ষে তিনটি এবং সর্বোচ্চ ত্রিশটি স্টিকার রাখা যায়। কাস্টম প্যাকে শুধুমাত্র নিজের তৈরি স্টিকারই যোগ করা যায়। হোয়াটসঅ্যাপের ডিফল্ট স্টিকার প্যাকের স্টিকারকে কাস্টম প্যাকের সঙ্গে মেশানো যায় না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর