রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভিভো শক্তিশালী ব্যাটারির বাজেট ফ্রেন্ডলি ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

ভিভো শক্তিশালী ব্যাটারির বাজেট ফ্রেন্ডলি ফোন আনল
ভিভো শক্তিশালী ব্যাটারির বাজেট ফ্রেন্ডলি ফোন আনল ভিভো

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাজেট ফ্রেন্ডলি ফোন আনল। যার বিশেষত্ব হচ্ছে ব্যাটারিতে। ভিভো ওয়াই৬টি মডেলের এই ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারির শক্তিশালী ব্যাটারি। দামে কম হলেও মানে ভালো, এমনটাই দাবি করছে কোম্পানিটি। যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন এবং বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান, তাদের লক্ষ্য করেই মূলত এই বাজেট ফোনটি তৈরি করা হয়েছে। বিশাল ব্যাটারির পাশাপাশি এতে রয়েছে উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও উন্নত প্রসেসর।

ভিভো ওয়াই৬টি আপাতত চীনের বাজারে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান। এছাড়া ৮ জিবি র‍্যামের উচ্চতর সংস্করণটির দাম রাখা হয়েছে ১,৮৯৯ ইউয়ান। ফ্লোয়িং ক্লাউডস হোয়াইট, সানসেট ব্লু এবং টোয়াইলাইট ব্ল্যাক—এই তিনটি নজরকাড়া রঙে ফোনটি পাওয়া যাবে। আগামী ২৭ এপ্রিল থেকে বিশ্ববাজারে এর বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


vivo-Y6T-2-1200x675

এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি। দীর্ঘস্থায়ী এই ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে এতে ১৫ ওয়াটের ওয়্যার্ড চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ওটিজি রিভার্স চার্জিং সুবিধা থাকায় এই ফোন ব্যবহার করে অন্য ছোট ডিভাইসও চার্জ করা সম্ভব হবে।

ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওরিজিন ওএস-৬ অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে।

আরও পড়ুন: ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা


বিজ্ঞাপন


ভিভো ওয়াই৬টি মডেলের পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি এসজিএস ৫-স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফাইড, অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হবে না। নিরাপত্তার জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

দীর্ঘ ব্যাটারি লাইফ এবং টেকসই বডির কারণে যারা প্রতিদিনের ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য ভিভোর এই নতুন মডেলটি একটি চমৎকার পছন্দ হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর