মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা
ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা?

গ্রীষ্মের তপ্ত রোদে যখন জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তির খোঁজে অনেকেই ঝুঁকছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির দিকে। তবে এসি কেনার আগে সাধারণ ক্রেতারা সবচেয়ে বেশি যে দ্বিধায় পড়েন তা হলো, ইনভার্টার নাকি নন-ইনভার্টার এসি কিনবেন? কোনটি দ্রুত ঘর ঠান্ডা করবে আর কোনটিতেই বা বিদ্যুৎ বিল কম আসবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সঠিক প্রযুক্তি বেছে নিতে না পারলে দীর্ঘমেয়াদে যেমন বিদ্যুৎ বিলের বোঝা বাড়তে পারে, তেমনি যান্ত্রিক বিড়ম্বনাও দেখা দিতে পারে।

আরও পড়ুন: এসি বন্ধ করলেও বিদ্যুৎ খরচ হচ্ছে? যে ভুলে গচ্চা যাচ্ছে হাজার টাকা


বিজ্ঞাপন


ইনভার্টার এসি আসলে কী?

অনেকেই মনে করেন ইনভার্টার এসি মানেই হচ্ছে যা সাধারণ ইনভার্টার বা আইপিএস দিয়ে চালানো যায়। আসলে বিষয়টি তেমন নয়। এটি মূলত কম্প্রেসরের কার্যক্ষমতা নিয়ন্ত্রণের একটি বিশেষ প্রযুক্তি। ইনভার্টার এসির বিশেষত্ব হলো, এটি ঘর কাঙ্ক্ষিত মাত্রায় ঠান্ডা করার পর এর কম্প্রেসরটি পুরোপুরি বন্ধ না করে বরং গতি কমিয়ে দেয়। ফলে ঘরের তাপমাত্রা সবসময় স্থিতিশীল থাকে এবং বারবার কম্প্রেসর চালু-বন্ধ হওয়ার বাড়তি বিদ্যুৎ খরচ হয় না।

ac_main

নন-ইনভার্টার এসির সীমাবদ্ধতা


বিজ্ঞাপন


নন-ইনভার্টার এসি সবসময় পূর্ণ শক্তিতে চলে। যখন ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, তখন এর কম্প্রেসরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার ঘরের তাপমাত্রা সামান্য বেড়ে গেলেই এটি পূর্ণ শক্তিতে চালু হয়। এই বারবার বন্ধ হওয়া এবং পুনরায় 'ফুল স্পিডে' চালু হওয়ার প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়, যা দিনশেষে মাসকাবারি বিলে বড় প্রভাব ফেলে।

Inverter-vs-Non-Inverter-AC

সাশ্রয় ও স্থায়িত্বে কে এগিয়ে?

বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে ইনভার্টার এসি নিঃসন্দেহে সেরা বিকল্প। এটি দীর্ঘ সময় ব্যবহার করলে নন-ইনভার্টার এসির তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এছাড়া নন-ইনভার্টার এসিতে ঘর কখনো খুব ঠান্ডা আবার কখনো গরম অনুভূত হতে পারে, কিন্তু ইনভার্টার এসিতে কুলিং থাকে একদম ধারাবাহিক ও আরামদায়ক। যদিও বাজারে ইনভার্টার এসির দাম কিছুটা বেশি, তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে এটিই সবচেয়ে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।

inverter-ac-vs-non-inverter-ac-1024x376-1

কেনার আগে যা জানা জরুরি

এসি কেনার সময় কেবল প্রযুক্তি নয়, বরং রুমের আয়তন অনুযায়ী স্টার রেটিং ও কুলিং ক্যাপাসিটিও দেখে নেওয়া প্রয়োজন। যারা দিনে দীর্ঘ সময় এসি ব্যবহার করেন, তাদের জন্য ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে, যারা খুব অল্প সময়ের জন্য এসি চালান, তারা বাজেটের কথা চিন্তা করে নন-ইনভার্টার এসি বেছে নিতে পারেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী খরচ ও আরামের কথা মাথায় রাখলে ইনভার্টার প্রযুক্তিই গ্রাহকদের প্রথম পছন্দ হওয়া উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর