সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা, তাদের জন্য বড় সুখবর নিয়ে এলো গুগল পিক্সেল ৮ (Google Pixel 8)। ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে ফোনটির দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনা হয়েছে। শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা ফিচারের এই ফোনটি এখন লঞ্চিং প্রাইসের চেয়ে প্রায় ৪০ হাজার রুপি কমে পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ সুবিধা।
নতুন দাম ও ব্যাংক অফার
বিজ্ঞাপন
গুগল পিক্সেল ৮-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ভারতে ২০২৩ সালের অক্টোবরে ৭৫ হাজার ৯৯৯ রুপিতে বাজারে এসেছিল। বর্তমানে আমাজনে এটি মাত্র ৩৬,৯৯৯ রুপিতে তালিকাভুক্ত করা হয়েছে।
![]()
এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাংক অফার ব্যবহার করে গ্রাহকরা আরও সাশ্রয় করতে পারবেন। বিশেষ করে আমাজন পে আইসিআইসিআই (ICICI) ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ (১,১০৯ রুপি পর্যন্ত) ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরনো ফোন বদল করার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ৩৫ হাজার ৫০ রুপি পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে, যা আপনার পুরনো ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করবে।
পিক্সেল ৮-এর বিশেষ ফিচারসমূহ
বিজ্ঞাপন
স্মার্টফোনটিতে রয়েছে আধুনিক সব প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যার-
ডিসপ্লে ও প্রসেসর: ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি (OLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটিতে গুগলের নিজস্ব টেনসর জি৩ (Tensor G3) প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১০.৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি ও ওএস: দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৪,৫৭৫ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে পরিচালিত।
এজেড




