শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে দিয়েই মোবাইল রিচার্জ করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে দিয়েই মোবাইল রিচার্জ করা যাবে
হোয়াটসঅ্যাপে দিয়েই মোবাইল রিচার্জ করা যাবে

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ভারতে তাদের ব্যবহারকারীদের জন্য সরাসরি মোবাইল রিচার্জ করার সুবিধা চালু করেছে। এখন থেকে আলাদা কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ভেতরেই জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) গ্রাহকরা তাদের প্রিপেইড নম্বর রিচার্জ করতে পারবেন।

রিচার্জ করার সহজ ধাপসমূহ


বিজ্ঞাপন


ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেভাবে রিচার্জ করা যাবে-

রুপি (₹) আইকন: অ্যাপের হোম স্ক্রিনে থাকা নতুন '₹' আইকনে ক্লিক করতে হবে।

বিভাগ নির্বাচন: পেমেন্ট ড্যাশবোর্ড থেকে 'প্রিপেইড রিচার্জ' অপশনটি বেছে নিন।

তথ্য প্রদান: আপনার বা পছন্দের মোবাইল নম্বরটি দিয়ে অপারেটর নিশ্চিত করুন।


বিজ্ঞাপন


প্ল্যান বাছাই: অ্যাপের ভেতরেই বিভিন্ন রিচার্জ প্ল্যান দেখে নিজের পছন্দমতো একটি বেছে নিন।

পেমেন্ট: ইউপিআই (UPI), ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলেই রিচার্জ হয়ে যাবে।

সব ফিচার এক জায়গায়

হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি কেবল রিচার্জেই সীমাবদ্ধ নয়। নতুন যুক্ত হওয়া '₹' আইকনটি এখন একটি সেন্ট্রাল গেটওয়ে হিসেবে কাজ করবে। এখান থেকে টাকা পাঠানো, ইউপিআই পেমেন্ট এবং মেট্রো টিকিট বুকিংয়ের মতো সেবাগুলোও পাওয়া যাবে।

পুরো প্রক্রিয়াটি PayU-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ধাপে ধাপে রোলআউট হওয়া এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) ব্যবহারকারীর ফোনে পৌঁছে যাবে। মেসেজিং অ্যাপ থেকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ 'মাল্টি-পারপাস' অ্যাপ হয়ে ওঠার লক্ষ্যেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর