ভারতের স্মার্টফোন বাজারে বড়সড় ধামাকা করতে প্রস্তুত অপো (Oppo)। আগামী ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে অপো-র জনপ্রিয় এফ-সিরিজের নতুন দুই সদস্য— Oppo F33 5G এবং Oppo F33 Pro 5G। বিশাল ব্যাটারি, দুর্দান্ত এআই ক্যামেরা এবং উচ্চমানের স্থায়িত্বের সমন্বয়ে ফোন দুটি মিড-রেঞ্জ স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাটারি ফিচারে বড় চমক
বিজ্ঞাপন
অপো এফ৩৩ সিরিজের প্রধান আকর্ষণ হলো এর দানবীয় ৭০০০ mAh ব্যাটারি। এর সাথে থাকছে ৮০ ওয়াটের সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি। ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ‘সেলফ রিপেয়ারিং ইলেকট্রোলাইট’ প্রযুক্তি। কোম্পানির দাবি, ৫ বছর বা প্রায় ১৮৩০ বার চার্জ দেওয়ার পরেও ব্যাটারির স্বাস্থ্য ৮০ শতাংশ বজায় থাকবে।
প্রফেশনাল গ্রেড এআই ক্যামেরা
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোন দুটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। প্রো (Pro) মডেলে অতিরিক্ত হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ১০০ ডিগ্রি ভিউ কভার করতে সক্ষম। এছাড়া গ্রুপ সেলফি, এক্সপার্ট পোর্ট্রেট গ্লো এবং ডুয়াল-ভিউ ভিডিওর মতো উন্নত এআই (AI) ফিচার ফোনটির ক্যামেরাকে দেবে প্রফেশনাল লুক।
স্থায়িত্ব ও সুরক্ষা: এক ধাপ এগিয়ে
বিজ্ঞাপন
সাধারণত ফ্ল্যাগশিপ ফোনে IP68 রেটিং থাকলেও অপো এই সিরিজে দিচ্ছে IP69K সার্টিফিকেশন। এর ফলে ফোনটি উচ্চ তাপমাত্রার জল এবং তীব্র ধুলোবালি থেকে সুরক্ষিত থাকবে। বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়’ ফ্রেম এবং ডিসপ্লেতে রয়েছে AGC গ্লাস। ফোনের ভেতরে থাকা ‘এয়ারব্যাগ কুশনিং সিস্টেম’ হাত থেকে পড়ে গেলেও মাদারবোর্ড ও ক্যামেরাকে সুরক্ষিত রাখবে।
পারফরম্যান্স ও ডিজাইন
দ্রুত গেমিং এবং মাল্টি-টাস্কিংয়ের জন্য ফোনগুলোতে দেওয়া হতে পারে MediaTek Dimensity 6360 Max চিপসেট। প্রো মডেলটি মিস্ট ফরেস্ট, স্টারি ব্লু এবং প্যাশন রেড— এই তিনটি চমৎকার রঙে বাজারে পাওয়া যাবে।
আরও পড়ুন: অবিশ্বাস্য দামে বাজারে এলো নতুন স্মার্টফোন
১৫ এপ্রিল লঞ্চের পরই ফোনের দাম ও বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে অপো। আধুনিক ডিজাইন ও শক্তিশালী ব্যাটারির খোঁজে থাকা গ্রাহকদের জন্য এটি বছরের অন্যতম সেরা ডিল হতে যাচ্ছে।
এজেড




