বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

Samsung Galaxy M17e 5G

১৫ হাজারের নিচে সেরা অলরাউন্ডার ফোন: ৬ বছরের আপডেটসহ বাজারে এলো 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

১৫ হাজারের নিচে সেরা অলরাউন্ডার ফোন: ৬ বছরের আপডেটসহ বাজারে এলো 
বাজেট স্মার্টফোনের বাজারে দাপট দেখাতে স্যামসাং নিয়ে এলো তাদের নতুন চমক স্যামসাং গ্যালাক্সি এম১৭ই ৫জি

বাজেট স্মার্টফোনের বাজারে দাপট দেখাতে স্যামসাং নিয়ে এলো তাদের নতুন চমক স্যামসাং গ্যালাক্সি এম১৭ই ৫জি (Samsung Galaxy M17e 5G)। বিশেষ করে তরুণ প্রজন্ম বা 'জেন জি' ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে। ১২০ হার্জ রিফ্রেশ রেট, শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং দীর্ঘ ৬ বছরের সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা— সব মিলিয়ে ১৫ হাজার বাজেটের মধ্যে এটি একটি 'অল-ইন-ওয়ান মনস্টার' হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারতে।

১২০ হার্জ ডিসপ্লে: সেগমেন্টের সবচেয়ে মসৃণ অভিজ্ঞতা


বিজ্ঞাপন


এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৬.৭-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, গেমিং বা মুভি দেখার অভিজ্ঞতা হবে অত্যন্ত সাবলীল। ল্যাগহীন অ্যানিমেশন এবং দ্রুত রেসপন্স নিশ্চিত করতে স্যামসাং এই বাজেটে সেরা ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করেছে।

২৬ ঘণ্টার ভিডিও প্লেব্যাক ও বিশাল ব্যাটারি

চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা দূর করতে এতে রয়েছে ৬০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। কোম্পানি দাবি করছে, এটি এক টানা ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে, যা এই সেগমেন্টে সর্বোচ্চ। এছাড়া দ্রুত চার্জ করার জন্য রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ওয়ান ইউআই ৮-এর ব্যাটারি অপ্টিমাইজেশন ফিচার ফোনের আয়ু আরও বাড়িয়ে তুলবে।

Samsung-Galaxy-M17e-5G-3


বিজ্ঞাপন


৬ বছরের আপডেট ও দীর্ঘস্থায়িত্ব

সাধারণত বাজেট ফোনগুলো দ্রুত সেকেলে হয়ে গেলেও গ্যালাক্সি এম১৭ই ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬টি অ্যানড্রয়েড জেনারেশন আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট। ফলে ফোনটি দীর্ঘ সময় ধরে নতুন ফিচারের সঙ্গে সুরক্ষিত থাকবে। এছাড়া ধুলা ও হালকা পানি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৫৪ রেটিং।

শক্তিশালী পারফরম্যান্স ও কানেক্টিভিটি

স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৩০০ (6nm) প্রসেসর। এটি ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে, যা এই দামের স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ। ফলে ব্যবহারকারীরা পাবেন দ্রুতগতির ইন্টারনেট এবং নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি।

আরও পড়ুন: এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে

ক্যামেরা ও ভিডিওগ্রাফি

ছবি তোলার জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রাকৃতিক রঙ এবং শার্প ডিটেইলস ধরে রাখতে এই ক্যামেরা বেশ কার্যকর। সেলফি প্রেমীদের জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ঝকঝকে ছবি নিশ্চিত করবে।

আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার এবং স্যামসাংয়ের বিশাল সার্ভিস নেটওয়ার্কের নিশ্চয়তা নিয়ে আসা গ্যালাক্সি এম১৭ই ৫জি বর্তমান বাজারের ১৫ হাজার রুপির নিচের ফোনগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর