সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

স্মার্টফোনে ঈদ অফার ২০২৬: মেগা ক্যাম্পেইন ও পুরস্কারের ছড়াছড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনে ঈদ অফার ২০২৬: মেগা ক্যাম্পেইন ও পুরস্কারের ছড়াছড়ি
মোবাইল ফোনে ঈদ অফার ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের স্মার্টফোন বাজারে বইছে উৎসবের হাওয়া। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন করতে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডগুলো ঘোষণা করেছে আকর্ষণীয় সব ক্যাম্পেইন। নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, জিরো পারসেন্ট ইএমআই থেকে শুরু করে বিদেশ ভ্রমণের সুযোগ—সব মিলিয়ে এবারের স্মার্টফোন বাজার মেতেছে অফারের উৎসবে।

এক নজরে দেখে নিন নামী ব্র্যান্ডগুলোর বিশেষ ঈদ আয়োজন:


বিজ্ঞাপন


টেকনো: মেগা ঈদ ফেস্ট ও নিশ্চিত উপহার

টেকনো তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘টেকনো মেগা ঈদ ফেস্ট’। এই ক্যাম্পেইনে ক্যামন বা পোভা সিরিজের ফোন কিনলেই মিলবে নিশ্চিত উপহার। গিফট পুলে রয়েছে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবাড ও ট্যাবলেটের মতো এআইওটি ডিভাইস। এছাড়া নির্দিষ্ট মডেলে থাকছে ০% ডাউন পেমেন্ট এবং ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা।

শাওমি: সিঙ্গাপুর ভ্রমণ ও ক্যাশব্যাক

শাওমির এবারের স্লোগান “ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর”। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন বা ট্যাবলেট কিনে এসএমএস করলেই থাকছে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের মেগা সুযোগ। পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে স্মার্টওয়াচ, প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ এবং রেডমি নোট ১৫ ফাইভজি মডেলে ২,০০০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে ব্র্যান্ডটি।


বিজ্ঞাপন


রিয়েলমি: ৮ কোটি টাকার উপহার ও বোগো অফার

রিয়েলমি ঘোষণা করেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ঈদ ক্যাম্পেইন। ৮ কোটি টাকার উপহারের মধ্যে রয়েছে ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ ও ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স। এছাড়া কিছু মডেলে থাকছে ‘একটি কিনলে একটি ফ্রি’ (BOGO) অফার এবং ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।

used-vs-new-smartphone

অপো: শক্তিশালী এ৬এস প্রো বাজারে

ঈদ উপলক্ষে অপো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ডিভাইস এ৬এস প্রো। ৩৯,৯৯৯ টাকা মূল্যের এই ফোনে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও উন্নত ক্যামেরার এই ফোনটি এখন সারাদেশে লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

ভিভো: রিল চ্যালেঞ্জে নতুন স্মার্টফোন

তরুণদের জন্য ভিভো নিয়ে এসেছে ভিন্নধর্মী ‘রিল চ্যালেঞ্জ’। সোশ্যাল মিডিয়ায় ভিভোর অফিশিয়াল এন্থেম ব্যবহার করে সৃজনশীল ভিডিও বা রিল বানিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন ব্র্যান্ড নিউ Vivo Y31d স্মার্টফোন। সর্বোচ্চ লাইকের ভিত্তিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় সব পুরস্কার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর