স্মার্টফোনের বাজারে পারফর্ম্যান্স ও গতির রাজা হিসেবে পরিচিতি পাওয়া ব্র্যান্ড আইকু ১৫আর (iQOO) ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15R উন্মোচন করেছে। কোয়ালকমের সর্বশেষ শক্তিশালী চিপসেট, বিশাল ব্যাটারি এবং অত্যাধুনিক ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটি এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে যাত্রা শুরু করা iQOO গত ছয় বছরে তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে উঠে এসেছে। বিশেষ করে ক্যামেরা এবং গেমিং পারফর্ম্যান্সের জন্য ব্র্যান্ডটি আলাদা সুনাম কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল iQOO 15R।
বিজ্ঞাপন

যা থাকছে iQOO 15R-এ
ফোনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫K রেজোলিউশনের AMOLED স্ক্রিন, যা ১৪৪Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এর ফলে গেমিং বা ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবশেষ ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 5। এছাড়া গেমিং ও গ্রাফিক্সের জন্য কোম্পানির নিজস্ব 'সুপারকম্পিউটিং চিপ Q2' যুক্ত করা হয়েছে।
ক্যামেরা ও ব্যাটারি
বিজ্ঞাপন
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে স্কুইর্কেল (Squircle) আকৃতির ক্যামেরা মডিউল। যার প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের Sony LYT 700V। এছাড়া সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে দেওয়া হয়েছে ৭৬০০mAh সিলিকন কার্বন ব্যাটারি, যা ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 রেটিং।
আরও পড়ুন: আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফারে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
সফটওয়্যার ও আপডেট
অ্যানড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6.0-এ চলবে ফোনটি। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে, ব্যবহারকারীরা ৪ বছরের ওএস আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। অর্থাৎ ফোনটি অ্যানড্রয়েড ২০ পর্যন্ত আপডেট থাকবে।
দাম ও অফার
iQOO 15R ফোনটি ডার্ক নাইট এবং ট্রায়াম্ফ সিলভার—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দামগুলো হলো:
৮GB/২৫৬GB: ৪৪,৯৯৯ রুপি।
১২GB/২৫৬GB: ৫২,৯৯৯ রুপি।
১২GB/৫১২GB: ৫২,৯৯৯ রুপি (বিশেষ অফারে)।
৩ মার্চ ২০২৬ থেকে ফোনটির বিক্রি শুরু হবে। তবে এখনই প্রি-বুকিংয়ের সুযোগ রয়েছে। এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের কার্ডে কিনলে ৪,০০০ টাকা ডিসকাউন্ট এবং প্রি-বুকিংয়ে ১,৮৯৯ টাকা মূল্যের iQOO TWS ইয়ারফোন বিনামূল্যে পাওয়া যাবে।
এজেড

