রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নির্বাচনকে ঘিরে হাজারেরও বেশি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

নির্বাচনকে ঘিরে হাজারেরও বেশি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার

দেশের অন্যতম ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান 'রিউমর স্ক্যানার' তাদের সাপ্তাহিক নিউজলেটারে গত এক সপ্তাহের (১৫ থেকে ২১ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মহান শহীদ দিবসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একাধিক অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদের সত্যতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাচন ও অপতথ্য: ২১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ১ হাজারের বেশি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এই সময়ে তিনটি পরিসংখ্যান, তিনটি ফ্যাক্টস্টোরি এবং চারটি ফ্যাক্টফাইল প্রকাশ করা হয়েছে। নির্বাচনের মাত্র তিন দিনে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে রিউমর স্ক্যানারের কন্টেন্টগুলো প্রায় ২ কোটি ১২ লক্ষাধিকবার দেখা হয়েছে (ভিউ)।

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে বিভ্রান্তি

গত ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। এর প্রেক্ষিতে দেশের অনেক গণমাধ্যম দাবি করে, ইতিহাসে এটিই প্রথম কোনো প্রধানমন্ত্রীর শহীদ মিনারে দোয়া করার ঘটনা। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এই দাবিটি সঠিক নয়। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বছরগুলোতেও শহীদ মিনারে দোয়ার ঘটনা ঘটেছে। ফলে এটি ইতিহাসে প্রথম কোনো ঘটনা নয়।

টিআইবি’র জাল ভোটের তথ্য নিয়ে ভুল প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১.৪ শতাংশ 'জাল ভোট' পড়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্ধৃত করে দেশের কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, টিআইবি ২১.৪ শতাংশ জাল ভোট পড়ার দাবি করেনি। মূলত টিআইবির গবেষণায় ৩০০টি আসনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিত্বশীল ৭০টি নমুনা আসনের ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের অভিযোগ পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, এটি ভোটের শতাংশ নয় বরং অভিযোগ পাওয়া আসনের শতাংশ।

বিস্তারিত জানতে ভিউজ করুন এই লিংকে

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর