রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশের বাজারে আসুসের ৪৯ ইঞ্চির সুপার আল্ট্রাওয়াইড ওলেড মনিটর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

দেশের বাজারে আসুসের ৪৯ ইঞ্চির সুপার আল্ট্রাওয়াইড ওলেড মনিটর

দেশের প্রযুক্তি পণ্যের বাজারে প্রোডাক্টিভিটি ও গেমিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে আসুস (ASUS) নিয়ে এলো তাদের ফ্ল্যাগশিপ 'আরওজি সুইফট' (ROG Swift OLED PG49WCD) মডেলের সুপার আল্ট্রাওয়াইড মনিটর। ৪৯ ইঞ্চির এই বিশাল পর্দার মনিটরটি মূলত প্রিমিয়াম গেমিং, প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েশন এবং হাই-এন্ড কর্পোরেট মাল্টিটাস্কিংয়ের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

এক মনিটরেই দুই স্ক্রিনের সুবিধা

এই মনিটরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ৩২:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ডুয়াল কিউএইচডি (৫১৮০×১৪৪০) রেজোলিউশন। এটি কার্যত দুটি ২৭ ইঞ্চি কিউএইচডি মনিটরের সমান কাজের ক্ষেত্র তৈরি করে। ফলে যারা ভিডিও এডিটিং, মাল্টি-উইন্ডো মাল্টিটাস্কিং বা জটিল ডেটা অ্যানালাইসিস করেন, তাদের জন্য এটি একটি আদর্শ ওয়ার্কস্টেশন। এর ১৮০০R কার্ভড ডিজাইন চোখের স্বাভাবিক ভিউ অনুসরণ করায় দীর্ঘক্ষণ কাজ করলেও ক্লান্তি অনুভূত হয় না।

আরও পড়ুন: গুগল পিক্সেল ১০এ: মিড-রেঞ্জে বড় চমক নিয়ে আসছে টেক জায়ান্ট, জানুন ফিচার

গেমিং ও ভিজ্যুয়াল পারফরম্যান্স

গেমারদের জন্য এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং অবিশ্বাস্য ০.০৩ মিলি-সেকেন্ড (ms) রেসপন্স টাইম, যা ল্যাগ-মুক্ত ও স্মুথ গেমপ্লে নিশ্চিত করে। এছাড়া কিউডি-ওলেড (QD-OLED) প্রযুক্তির কারণে এতে পাওয়া যাবে প্রাণবন্ত রঙ এবং নিখুঁত ব্ল্যাক লেভেল। স্টুডিও-গ্রেড কাজের জন্য এতে ৯৯% DCI-P3 কালার গ্যামট এবং ডেল্টা ই<২ (Delta E < 2) কালার একিউরেসি ব্যবহার করা হয়েছে। ১০০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় এইচডিআর (HDR) কনটেন্টগুলো অত্যন্ত বাস্তবসম্মত দেখায়।

PG49WCD.jpg

স্থায়িত্ব ও কানেক্টিভিটি

ওলেড প্যানেলের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে আসুস এতে যুক্ত করেছে কাস্টম হিটসিংক এবং উন্নত এয়ারফ্লো ডিজাইন। এটি দীর্ঘ সেশনেও প্যানেলকে ঠান্ডা রাখে। এছাড়া স্মার্ট কেভিএম (KVM) ফিচারের মাধ্যমে এক সেট কীবোর্ড ও মাউস দিয়েই দুটি আলাদা পিসি বা ল্যাপটপ নিয়ন্ত্রণ এবং ফাইল ট্রান্সফার করা সম্ভব। এর বহুমুখী কানেক্টিভিটি পোর্টগুলো একে একটি পূর্ণাঙ্গ টেক-হাবে পরিণত করেছে।

প্রাপ্তিস্থান

হাই-এন্ড পিসি গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রিমিয়াম সেটআপ ব্যবহারকারীদের জন্য মনিটরটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, দেশজুড়ে থাকা তাদের শাখা 
এবং অনুমোদিত ডিলার হাউজগুলোতে পাওয়া যাচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর