রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রতিদিন গুগলে কতবার সার্চ করা হয়? অবাক করবে সেকেন্ডের হিসাবও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

প্রতিদিন গুগলে কতবার সার্চ করা হয়? অবাক করবে সেকেন্ডের হিসাবও
প্রতিদিন গুগলে কতবার সার্চ করা হয়? অবাক করবে সেকেন্ডের হিসাবও

রান্না থেকে মহাকাশ বিজ্ঞান— যেকোনো প্রশ্নের চটজলদি উত্তরের জন্য আমাদের প্রথম ভরসা এখন গুগল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার মতো বিশ্বের কোটি কোটি মানুষ মিলে দিনে ঠিক কতবার গুগলে সার্চ করেন? সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে উঠে এসেছে এমন কিছু তথ্য, যা সত্যিই চোখ কপালে তোলার মতো।

সেকেন্ডে প্রসেস হয় প্রায় ১ লাখ ৯০ হাজার রেজাল্ট!


বিজ্ঞাপন


গ্লোবাল ডাটা ট্র্যাকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে গুগল প্রায় ১ লাখ ৮৯ হাজার ৮১৫টি সার্চ রেজাল্ট প্রসেস করে। অর্থাৎ, আপনি চোখের পলক ফেলার আগেই লক্ষাধিক মানুষ তাদের জিজ্ঞাসার উত্তর পেয়ে যাচ্ছেন।

google-search-blog-copy

দৈনিক এবং মাসিক সার্চের অবিশ্বাস্য পরিসংখ্যান

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ১৬.৪ বিলিয়ন (১ হাজার ৬৪০ কোটি) বার গুগলে কোনো না কোনো তথ্য খোঁজা হয়। অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে-


বিজ্ঞাপন


ইউনিক ইউজার: কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি মাসে প্রায় ৫.৮ বিলিয়ন ইউনিক ব্যবহারকারী গুগল ভিজিট করেন।

বাজার দখল: সার্চ ইঞ্জিনের দুনিয়ায় গুগলের একচ্ছত্র আধিপত্য এখন প্রায় ৮৯.৫৭ শতাংশ।

ট্রাফিক উৎস: নাইজেরিয়ায় গুগলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সেখানকার সার্চ ট্রাফিকের ৯৮.৬৯ শতাংশই গুগলের দখলে। আর মোট বৈশ্বিক ট্রাফিকের প্রায় ২০.৯৮ শতাংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

আরও পড়ুন: গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলেই বিপদে পড়বেন

কেন অপ্রতিদ্বন্দ্বী গুগল?

বর্তমানে গুগল কেবল একটি সাধারণ সার্চ ইঞ্জিন নয়, এটি ১৫০টিরও বেশি ভাষায় উপলব্ধ একটি বিশাল তথ্যের ভাণ্ডার। এক ক্লিকেই বিশ্বকে জানার ক্ষমতা এবং ম্যাপ, জিমেইল ও এআই ইন্টিগ্রেশনের ফলে এটি এখন মানুষের হাতের নাগালে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য 'প্রযুক্তি-সঙ্গী'।

তবে মজার ব্যাপার হলো, গুগল কর্তৃপক্ষ নিজেরা এই বিপুল পরিসংখ্যান নিয়ে অফিসিয়ালি কোনো সুনির্দিষ্ট ডাটা সব সময় প্রকাশ করে না। এই তথ্যগুলো মূলত বিভিন্ন থার্ড-পার্টি ডাটা অ্যানালিটিক্স ফার্মের গবেষণায় উঠে এসেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর