গত কয়েক সপ্তাহ ধরে প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়ানপ্লাস (OnePlus)। ভারতে কোম্পানির ব্যবসা বন্ধের গুজব ওড়ানোর পর এবার আরও বড় এক চমক নিয়ে হাজির হলো 'OnePlus 16'। লিক হওয়া তথ্য যদি সত্যি হয়, তবে বাজারে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দিতে চলেছে এই ডিভাইস। বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারির ক্ষেত্রে কোম্পানিটি এমন সব ফিচার আনতে চলেছে যা আগে কখনো দেখা যায়নি।
ডিসপ্লে ও গতির লড়াইয়ে এগিয়ে
বিজ্ঞাপন
OnePlus Club-এর রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকতে পারে ২৪০Hz রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন সমৃদ্ধ একটি BOE X5 OLED ডিসপ্লে। গতির জন্য এতে থাকবে কোয়ালকমের ভবিষ্যৎ প্রজন্মের প্রসেসর Snapdragon 8 Elite Gen 6 Pro। এছাড়া দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য LPDDR6X র্যাম এবং UFS ৪.১ স্টোরেজ প্রযুক্তি ব্যবহারের জোরালো সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফোন সার্ভিস সেন্টারে দেওয়ার আগে এই ৩টি কাজ অবশ্যই করুন
ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের ‘ডাবল’ ধামাকা
ফটোগ্রাফি প্রেমীদের জন্য সবথেকে বড় চমক হতে চলেছে এর ক্যামেরা সেটআপ। লিক অনুসারে:
বিজ্ঞাপন
মেইন ক্যামেরা: ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP5 সেন্সর।
টেলিফটো লেন্স: পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাতেও থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের সেন্সর।
আল্ট্রা-ওয়াইড: বর্তমানের ৫০ মেগাপিক্সেল সেন্সর থেকেও বড় কোনো আপগ্রেড দেখা যেতে পারে।

ব্যাটারি লাইফে বিশ্বরেকর্ডের হাতছানি
দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার দুশ্চিন্তা দূর করতে OnePlus 16-এ দেওয়া হতে পারে বিশাল ৯০০০mAh ব্যাটারি। এটি সিলিকন-কার্বন প্রযুক্তিতে তৈরি হতে পারে, যা ফোনটিকে খুব বেশি ভারী না করেই দীর্ঘ ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য থাকছে ১২০W ফাস্ট চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
ভারতে ব্যবসা বন্ধের গুজব কি সত্যি?
সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারতে OnePlus তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। তবে OnePlus India-এর সিইও রবিন লিউ এই জল্পনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতে OnePlus-এর ব্যবসা কোনো বাধা ছাড়াই স্বাভাবিকভাবে চলবে। অর্থাৎ, ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই; বরং আগামীর 'OnePlus 16' হতে চলেছে ব্র্যান্ডটির সবথেকে শক্তিশালী স্মার্টফোন।
এজেড

