অনেক সময় কোনো বিষয় নিয়ে বন্ধুর সাথে কথা বলার পরপরই ইনস্টাগ্রামে সেই সংক্রান্ত বিজ্ঞাপন দেখে আমরা চমকে উঠি। মনে হয় অ্যাপটি বোধহয় গোপনে আমাদের কথা শুনছে। এই জনপ্রিয় ধারণা বা মিথ নিয়ে খোদ ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরিও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, কোম্পানি মাইক্রোফোনের মাধ্যমে ব্যবহারকারীদের কথা শোনে না। তবে কেন এমন ব্যক্তিগত বিজ্ঞাপন আমাদের স্ক্রিনে ভেসে ওঠে এবং কীভাবে তা বন্ধ করবেন, তার সমাধান এখন আপনার হাতেই।
কেন এমন 'ব্যক্তিগত' বিজ্ঞাপন দেখা যায়
বিজ্ঞাপন
আসলে অ্যাপটি আপনার কথা না শুনলেও আপনার অনলাইন কার্যকলাপের ওপর কড়া নজর রাখে। আপনি কোন পোস্টে কমেন্ট করছেন, কী সেভ করছেন বা সার্চ বারে কী খুঁজছেন—সবকিছুই বিশ্লেষণ করা হয়। এছাড়া 'মেটা পিক্সেল' এবং 'কুকিজ'-এর মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোতে আপনার গতিবিধির ওপর ভিত্তি করে মেটা আপনাকে 'হাইপার-পার্সোনালাইজড' বিজ্ঞাপন দেখায়। মূলত এই ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করেই আপনার পছন্দের পণ্যটি বিজ্ঞাপনে চলে আসে।
অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে ট্র্যাকিং বন্ধ করার উপায়
যদি আপনি এই ধরনের ট্র্যাকিং পছন্দ না করেন, তবে ইনস্টাগ্রাম অ্যাপের সেটিংস থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমে আপনার প্রোফাইলে গিয়ে উপরের ডানদিকের হ্যামবার্গার মেনু থেকে 'Accounts Centre'-এ প্রবেশ করুন। সেখান থেকে 'Ad preferences' অপশনে গিয়ে 'Manage info'-তে ক্লিক করুন। এরপর 'Activity information from ad partners' সিলেক্ট করে 'Review setting'-এ যান। সবশেষে 'No, don’t make my ads more relevant by using this information' অপশনটি বেছে নিন। এতে বিজ্ঞাপনদাতাদের থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আপনাকে বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে।
![]()
বিজ্ঞাপন
মেটা অ্যাক্টিভিটি ডিসকানেক্ট করার পদ্ধতি
বিজ্ঞাপনের নির্ভুলতা আরও কমাতে আপনি মেটার বাইরের কার্যকলাপ বা 'Off-Meta technologies' সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন। এর জন্য পুনরায় অ্যাকাউন্টস সেন্টারে গিয়ে 'Your information and permissions' অপশনটি বেছে নিন। সেখানে 'Your activity off Meta technologies' থেকে 'Disconnect specific activity' সিলেক্ট করুন। এই পর্যায়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সেটি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ট্র্যাকিং চিরতরে বন্ধ রাখতে 'Manage future activity' থেকে 'Disconnect future activity' অপশনটি সক্রিয় করে দিন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এল ‘লকডাউন’ ফিচার: এক ক্লিকেই স্পাইওয়্যার থেকে সুরক্ষা
মনে রাখা প্রয়োজন কিছু জরুরি তথ্য
এই সেটিংসগুলো পরিবর্তন করার মানে এই নয় যে আপনার ফোনে বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে। আপনি আগের মতোই নিয়মিত বিজ্ঞাপন দেখবেন, তবে সেগুলো আপনার ব্যক্তিগত পছন্দ বা ব্রাউজিং হিস্টরির ওপর ভিত্তি করে আসবে না। অর্থাৎ আপনার অনলাইন গোপনীয়তা বজায় থাকবে কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ কমবে না। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে মেটা আপনার ব্যক্তিগত রুচি বা কথা বলার বিষয়বস্তু আন্দাজ করতে পারবে না।
এজেড

