বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফোনের দুনিয়ায় ব্যাটারি বিপ্লব: আসছে ১০,০০১ এমএএইচ ব্যাটারির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

ফোনের দুনিয়ায় ব্যাটারি বিপ্লব: আসছে ১০,০০১ এমএএইচ ব্যাটারির নতুন ফোন
ফোনের দুনিয়ায় ব্যাটারি বিপ্লব: আসছে ১০,০০১ এমএএইচ ব্যাটারির নতুন ফোন

স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি ব্যাকআপ। ব্যবহারকারীদের এই সমস্যার স্থায়ী সমাধান দিতে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি (Realme) বাজারে আনছে তাদের নতুন মিড-রেঞ্জ চমক Realme P4 Power। বিশাল ব্যাটারি আর অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে ফোনটি ভারতের বাজারে আজ ২৯ জানুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং সক্ষমতা

এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর ১০,০০১ এমএএইচের দানবীয় ব্যাটারি। কোম্পানি দাবি করেছে, একবার পূর্ণ চার্জে ফোনটি নিশ্চিন্তে ১.৫ দিন ব্যবহার করা যাবে এবং এটি ৩১ দিনের বেশি স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। দ্রুত চার্জ নিশ্চিত করতে এতে রয়েছে ৮০W ওয়্যার্ড চার্জিং প্রযুক্তি। এছাড়া ফোনটিতে ২৭W রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন।

1618992-realme

অসাধারণ ডিসপ্লে ও প্রসেসর

ফোনটিতে রয়েছে ১.৫কে (1.5K) রেজোলিউশনের একটি ১৪৪Hz হাই রিফ্রেশ রেট স্ক্রিন। আউটডোরে পরিষ্কার দেখার জন্য এতে ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। গতি ও পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity ৭৪০০ চিপসেট। উন্নত ভিজ্যুয়াল ও মসৃণ মোশনের জন্য এতে আলাদাভাবে একটি HyperVision AI+ চিপও যুক্ত করেছে রিয়েলমি।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৬ স্মার্টফোন কবে আসবে জানা গেল

ক্যামেরা ও ডিজাইন

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০MP Sony IMX৮৮২ প্রাইমারি সেন্সরসহ একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। এছাড়া একটি ২MP ম্যাক্রো ক্যামেরাও থাকার সম্ভাবনা রয়েছে। এত বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন রাখা হয়েছে মাত্র ২১৯ গ্রাম। এটি ট্রান্সসিলভার, ট্রান্সঅরেঞ্জ এবং ট্রান্সব্লু—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে।

gsmarena_004

সফটওয়্যার ও বিশেষ ব্যাটারি ওয়ারেন্টি

Realme P4 Power ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে Realme UI ৭.০ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানি তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ চমক হিসেবে একটি সীমিত ব্যাচের জন্য থাকছে চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি; এই সময়ের মধ্যে ব্যাটারি হেলথ ৮০%-এর নিচে নামলে তা বিনামূল্যে পরিবর্তন করে দেবে কোম্পানি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর