সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বাংলালিংকের নতুন লোগো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বাংলালিংকের নতুন লোগো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

দেশের অন্যতম বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের লোগো পরিবর্তন করেছে। কমলা রঙের চৌকো ডোরাকাটা লোগোর বদলে হলুদ ও কমলার রঙে লেখা ‘B' 
লোগো প্রকাশ করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ বাংলালিংক ডিজিটালে আজ রবিবার সকালে এক পোস্টের মাধ্যমে গ্রাহকদের লোগো পরিবর্তনের কথা জানানো হয়েছে। ওই পোস্টে নতুন লোগোর ছবি প্রকাশ করে লেখা হয়েছে ‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’। একই সঙ্গে অপারেটির একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে নতুন লোগো উন্মোচিত হতে দেখা যাচ্ছে। 


বিজ্ঞাপন


বাংলালিংকের ওয়েবসাইটেও নতুন লোগো দেখা গেছে।

images

বাংলালিংকের নতুন লোগো নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া

বাংলালিংকের নতুন লোগো নিয়ে গ্রাহকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটাকে ভালো বলেছেন, কেউবা নতুন লোগোর ডিজাইন পছন্দ হয়নি বলেও জানিয়েছেন।


বিজ্ঞাপন


মফিদুল ইসলাম নামের একজন বাংলালিংকের লোগো পরিবর্তনের পোস্টে লিখেছেন, ‘পুরাই ফালতু’।

আরও পড়ুন: ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?

যদিও কেউ কেউ ‘ওয়াও’, ‘শাবাস’ লিখেও মন্তব্য করেছেন। 

শামিউজ্জামান অপূর্ব লিখেছেন, ‘সেম বাট ডিফারেন্ট’।

Screenshot_2025-11-30_141627

সৌরভ ইসলাম নতুন লোগোকে বাজে হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেন। 

এমডি উসমান গণি মন্তব্য করেছেন, ‘আপনারা ফাইভ-জি চালু করেন’।

মাহমুদুল হাসান লিখেছেন, ‘এইটা সুন্দর’।

গ্রাহক

আজমিরা রহমান পুষ্প মন্তব্য করেছেন, ‘না না আগেই ভাল ছিল’।

মাসুদুর রহমান বাংলালিংকের কাছে জানতে চেয়েছেন, ‘এতে গ্রাহক কি সুবিধা পাবে?’

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর