বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

Helio 45

সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ মানের ফোন আনল হেলিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ মানের ফোন আনল হেলিও
সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ মানের ফোন আনল হেলিও

এডিসন গ্রুপের হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৪৫। বাজারে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি ৬ ও ১২৮ জিবি এবং ৮ ও ১২৮ জিবি। ফোনগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯৯ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে গ্রামীণফোনের বান্ডেল অফার। এই স্মার্টফোনটি তে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার। 

হেলিও ৪৫ ফোনটি নিয়ে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৫ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্স এর পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’ 


বিজ্ঞাপন


হেলিও ৪৫  মডেলে রয়েছে লেটেস্ট অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এছাড়াও অ্যানড্রয়েড ১৫ ভার্সনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।
 
হেলিও ৪৫ স্মার্টফোনটিতে আছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড গ্লাস। এতে করে হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে যাওয়া ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি দেবে অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
 
চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১। দেওয়া হয়েছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স নিশ্চিত করার জন্য এই ফোনে আছে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম। এছাড়াও মেমোরি ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে যথাক্রমে ৬জিবি এবং ৮জিবি করে। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা। 

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য, হেলিও ৪৫ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার অ্যাপপারচার f/1.8। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৫ এর এই ক্যামেরা দিয়ে। ৩২MP ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ। 


বিজ্ঞাপন


এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুন না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে মাত্র দেড় ঘন্টায় ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। 

বৃষ্টি বা ধুলা বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং। 

হেলিও ৪৫ ফোনটিতে রয়েছে ৪G/৩G/২G, Wi-Fi, GPSএবং OTG ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এর পাশাপাশি ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। 

তাছাড়াও, এই হ্যান্ডসেটতিতে আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, রিভার্স চার্জিং, এ্যাপ হাইড, এ্যাপ লক, ব্যাক গ্রাউন্ড স্ট্রিম এবং নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে তিনটি চমৎকার কালার অপশন –মিন্ট গ্রিন, স্পেস ব্ল্যাক এবং ক্লাসিক নেভি ব্লুসহ হেলিও ৪৫ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে প্রিমিয়াম ফিল। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর