রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাইড শেয়ারিং

পাঠাও অ্যাপে সিএনজি ভাড়া করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

পাঠাও অ্যাপে সিএনজি ভাড়া করা যাবে
পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি।

দেশের শীর্ষস্থানীয় হোমগ্রোন সুপার অ্যাপ পাঠাও উদযাপন করছে তাদের ১০ বছরের যাত্রা, আর এই আনন্দঘন মুহূর্তে পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি! এখন থেকে ইউজাররা পাঠাও রাইডে একসাথে পাবেন বাইক, কার, ও পাঠাও সিএনজিও।

দৈনন্দিন যাতায়াতে সবার চাই আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী রাইড। আর এই প্রয়োজনীয়তা থেকেই পাঠাও নিয়ে এসেছে পাঠাও সিএনজি। বাইক ও কার-এর মাঝামাঝি ভাড়ার এই রাইডটি ইউজারদের জন্য হবে আরেকটি সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক যাতায়াত মাধ্যম। পাঠাও সিএনজি-তে চলছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার।

পাঠাও পে দিয়ে প্রথম ৩টি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০% পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক! অফারটি প্রযোজ্য ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: পাঠাও-এর ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করতে পারবেন। শুধু রাইড অপশন থেকে ‘CNG’ সিলেক্ট করে গন্তব্য দিন আর উপভোগ করুন একদম ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সাথে থাকছে বিডিং মডেল সুবিধাও। আপনার সুবিধা বা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

আপনার প্রতিটি পাঠাও সিএনজি রাইডেই থাকছে পাঠাও সেফটি-এর নিশ্চয়তা, জরুরি অবস্থার জন্য আছে SOS বাটন, পরিবার বা বন্ধুর সাথে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী উভয়ের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর