বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ‘নিরাপদ ইন্টারনেটের গল্প’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ‘নিরাপদ ইন্টারনেটের গল্প’
‘নিরাপদ ইন্টারনেটের গল্প’ অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

ইন্টারনেটের ব্যবহার যেভাবে নানা প্রয়োজনীয় কাজে বেড়ে চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহারও। ইন্টারনেট ব্যবহারের উপকারী ও ক্ষতিকারক দিকগুলো নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘নিরাপদ ইন্টারনেটের গল্প’ অনুষ্ঠান। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পশ্চিম শেওড়াপারায় ইব্রাহিমপুর সালাহউদ্দিন শিক্ষালয়ে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএএফ) এই আয়োজন করে। প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ উপলক্ষে এ কর্মসূচি চলছে। 


বিজ্ঞাপন


IMG_20251016_113652
‘নিরাপদ ইন্টারনেটের গল্প’ অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

 

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি, প্রযুক্তিপ্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডেটা টেকনোলজিস ও ফাইবার এট হোমের পৃষ্ঠপোষকতায় এবং সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের (সিএসডব্লিউসি) সহযোগিতায় দেশজুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।   

IMG_20251016_125918
‘নিরাপদ ইন্টারনেটের গল্প’ অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

অনুষ্ঠান শেষে তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলো— নবম শ্রেণির শিক্ষার্থী সাকিবা রহমান, দশম শ্রেণির সিফাতুল ইসলাম হাসিফ ও নবম শ্রেণির নুসরাত জাহান হাফসা। 

নিরাপদ ইন্টারনেটের গল্পে শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা জমিয়ে তোলেন সিসিএএফ উপদেষ্টা ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ মেহেদী হাসান। আলোচনায় অংশ নেন সিসিএএফের সভাপতি কাজী মুস্তাফিজ ও অ্যাকশন টিম সদস্য মো. ইব্রাহিম খলীল।  এছাড়া ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নারগিস সুলতানা, জোবেদা আক্তার, মাহফুজা আক্তার লিমা ও নজরুল ইসলাম।

IMG_20251016_125230
‘নিরাপদ ইন্টারনেটের গল্প’ অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

 

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর