বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও অপো আজ যৌথভাবে বিআইজেএফের সদস্যদের জন্য ‘৫জি ইন বাংলাদেশ: প্রসপেক্টস, অপরচ্যুনিটিস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালাতে ৫জির বিকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কীভাবে মানুষ পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটি প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন তার ওপর আলোকপাত করা হয়।
কর্মশালায় বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ ও সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান জাকিরসহ সংগঠনটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।
কর্মশালায় অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং, গবেষণা ও উন্নয়ন বিভাগের ম্যানেজার মো. আশিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার কাজী আশিক আরাফাত উপস্থিত ছিলেন।
কর্মশালায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এর প্রকৌশল অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান (গ্র্যাজুয়েট প্রোগ্রাম) ও সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন বাংলাদেশে ৫জি প্রযুক্তির সম্ভাবনা ও সুযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
কর্মশালায় বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, ৫জি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। যা মানুষের জীবনযাত্রার মানকেও আরো উন্নত করবে। তাই ফাইভজি সম্পর্কে আমাদের বেশ কিছু বিষয় জানা বেশ জরুরি।
কর্মশালায় প্রায় ৪০ জন বিআইজেএফ সদস্য অংশগ্রহণ করেন।
এজেড




