মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট চালু, খরচ কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১০:১৫ এএম

শেয়ার করুন:

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট চালু, খরচ কত?

অবশেষে বাংলাদেশে আজ থেকে চালু হলো ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। শুরুতে এই দেশের জন্য স্টারলিংক দুইটি প্যাকেজ নিয়ে এসেছে। এগুলো হলো স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট।

আরও পড়ুন: দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলবে উচ্চগতির ইন্টারনেট সেবা


বিজ্ঞাপন


বাংলাদেশে স্টারলিংক রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬০০০ টাকা এবং রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদেরকে ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।

starlink

এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের প্যাকেজ ২০২৫


বিজ্ঞাপন


আজ থেকেই বাংলাদেশের আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সংযোগের জন্য অর্ডার করতে পারবেন।

starlink_pic

স্টারলিংকের সেবা তুলনামূলক ব্যয়বহুল হলেও, দেশে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়ার একটি বিকল্প তৈরি হলো। এর পাশাপাশি, যেসব অঞ্চলে ফাইবার অপটিক কেবল অথবা দ্রুতগতির ইন্টারনেট সেবা এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর