বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

সিলিং ফ্যান কোন স্পিডে চালালে বিদ্যুৎ বিল কম আসে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

fan speed

অনেকেই মনে করেন ফ্যানের স্পিড কমালে বিদ্যুৎ বিল কম আসে। আসলেই কি তাই? নাকি এটি নিছকই ধারণা?

বাড়ছে গরম। এপ্রিল পড়তে না পড়তেই ফুল ফর্মে গ্রীষ্মের ব্যাটিং শুরু। এসি-ফ্যান ছাড়া থাকার কোনও সুযোগ নেই। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর সাঁইসাঁই করে ঘুরছে ফ্যান আর চড়চড় করে বাড়ছে বিদ্যুৎ বিল। কী করে মাসের খরচ কমাবেন বুঝতে পারছেন না সাধারণ মধ্যবিত্ত।


বিজ্ঞাপন


যদিও পাখা বা ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কম আসবে বলে একটা সাধারণ ধারণা রয়েছে মানুষের মধ্যে। আবার অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি। 

কেউ কেউ তাই রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর কথা বলেন। কিন্তু সত্যিই কি তাই? ফ্যানের গতির সঙ্গে কি আদৌ জড়িয়ে থাকে বিদ্যুৎ বিল?

আরও পড়ুন: এই গরমে সিলিং ফ্যান টানা কতক্ষণ চালানো যায়?

একটি ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ভর করে তার গতির ওপর। কিন্তু আপনি কি জানেন ২ বা ৩ নম্বর ফ্যান চালালে কত বিদ্যুৎ খরচ হয় এবং একই ফ্যান ৪ বা ৫ নম্বরে চালালে কত বিদ্যুৎ খরচ হবে? প্রশ্ন হল, কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি কমে যায় আদতে? চলুন এ সম্পর্কে বিস্তারিত বাস্তব জেনে নেওয়া যাক।


বিজ্ঞাপন


বস্তুত যে ফ্যানগুলোর সঙ্গে একটি রেগুলেটর এমন থাকে যা ভোল্টেজ হ্রাস করে গতি নিয়ন্ত্রণ করে সেগুলো কিন্তু কোনও ভাবেই বিদ্যুতের খরচ কমায় না। রেগুলেটর ভোল্টেজ কমিয়ে দেয় যাতে আপনার ফ্যান কম শক্তি খরচ করে কিন্তু এটি কোনও ভাবেই বিদ্যুৎ সাশ্রয় করে না।

এক্ষেত্রে নিয়ন্ত্রক বা রেগুলেটর শুধুমাত্র একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। অতএব, আপনি যদি মনে করেন যে ২ বা ৩ নম্বরে ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হবে, তবে তা মোটেও এক্ষেত্রে সত্যি নয়। এটি ৫ নম্বর গতির সমানই বিদ্যুৎ খরচ করবে।

fan_inner

ফ্যানের গতি কম রাখার পিছনে রেগুলেটর: রেগুলেটর যেকোনও ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি নিয়ন্ত্রক বা রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি এর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।

বলা হয় এই বিশেষ ধরণের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে। অন্যদিকে, অন্য বেশ কিছু ধরণের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনও বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার বিদ্যুৎ খরচ প্রভাবিত হয় না।

ইলেকট্রনিক রেগুলেটর: এগুলো বিশেষ ধরনের নিয়ন্ত্রক, যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেগুলেটরগুলির আকার সাধারণ রেগুলেটরের চেয়ে বড়।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে একান্তই চাইলে কিন্তু সেই ব্যবহারকারীকে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে। যদিও জেনে রাখা ভাল এই ধরণের ইলেকট্রিক রেগুলেটরগুলি সাধারণ নিয়ন্ত্রক বা রেগুলেটরের চেয়ে বেশি ব্যয়বহুল।

কোথায় কিনতে পাবেন? ইলেকট্রনিক রেগুলেটর খোলা বাজার থেকে কেনা যায়। এছাড়াও, ই-কমার্স থেকেও কিনতে পারেন।

আজ থেকেই শুরু করুন নতুন নিয়মে ফ্যান চালানো। তবে তার আগে দেখে নিন আপনার বাড়ির সিলিং ফ্যানের রেগুলেটরগুলো কোন ধরনের। প্রয়োজনে ইলেক্ট্রনিক রেগুলেটর আজই কিনে লাগিয়ে নিন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর