মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

টিপস

এক মিনিটে হ্যাক হতে পারে ফেসবুক, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

facebook

মেটার অধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই মাধ্যমে হ্যাকাররা প্রতিনিয়ম ফাঁদ পেতে রাখেন। একটু অসচেতনতা ও অজ্ঞতার ফলে হ্যাক হয়ে যেতে পারে আপনার আইডি বা পাসওয়ার্ড কিংবা অপব্যবহার হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের।  তাই নেট ব্যবহারের খুঁটিনাটি বিশেষ করে ফেসবুকের সতর্কতা বিষয়ক জ্ঞান নখ দর্পণে থাকা বাঞ্ছণীয়। তাই চলুন জেনে নিন কীভাবে করে রক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট।

ফেসবুক সুরক্ষিত রাখার উপায়


বিজ্ঞাপন


প্রথমেই আপনাকে বিরত থাকতে হবে অচেনা লিংক ওপেন করা থেকে। যার তার যেকোনো অপরিচিত সাইটের লিংক ওপেন করতে যাবেন না। এতে সাইবার অপরাধীরা সহজে পেয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ডটি আর এতেই আপনার ফেসবুক আইডি হ্যাক হবার সম্ভাবনা থাকে। 

বেশ কিছুদিন পরপরই পাসওয়ার্ড পরিবর্তন করুন আর করার সময় এমন কিছু নির্বাচন করুন যা আপনার সাথে কোনভাবেই যায় না, মানে আপনার কোন কিছুর সাথে মিল রেখে পাসওয়ার্ড নির্বাচন করবেন না। পাসওয়ার্ড দেয়ার সময় খেয়াল রাখুন তার লেভেল যেন স্ট্রং দেখায়।

fb

আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর নিজের নাম ও হোম এর পাশেই একেবারে উপরের ডান দিকে সেটিংস ক্লিক করুন।এবার সেখান থেকে জেনারেল সেটিংস এ যান, গেলেই দেখবেন অনেকগুলো অপশন আসছে।সেখানকার ইউজার নেম থেকে ইউআরএল এর পরবর্তি অংশ থেকে নিজের নাম মুছে অন্য যেকোনো কিছু ব্যবহার করুন। এবার একে একে ই-মেইল ও পাসওয়ার্ড এর জায়গা থেকে বদলে নিতে পারবেন যখন প্রয়োজন।


বিজ্ঞাপন


এবার একই জায়গা থেকে জেনারেল সেটিংসের পরিবর্তে ক্লিক করুন সিকিউরিটি সেটিংসে।আপনার চলতি ব্রাউজার বা সেল ফোনের মডেলটি রিকোগনাইজিড ডিভাইস হিসেবে সেভ করে রাখতে পারেন, যাতে প্রতিদিনের ব্রাউজিং সমস্যা গুলো এড়াতে পারেন।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিলস পোস্ট করা যাবে

এবার প্রাইভেসি সেটিংসে যেয়ে আপনার ইচ্ছামত ট্যাগিং, নোটিফিকেশন, ম্যাসেজিং ও ব্লকিং লিস্ট ঠিক করে নিন। আপনার পছন্দমত করে সাজিয়ে নিতে পারেন একে।ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যখন নতুন কোন ছবি আপলোড করতে যান সেটা পাবলিক হয়ে যায়। তাই পাবলিশ করার সময়েই আপনার ছবির প্রাইভেসি ঠিক করে নিন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর