হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন আপডেট পেতে চলেছে মেটার অধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এই আপডেটের মাধ্যমে ইউজাররা তাদের চ্যাট মেসেজ এনিমেশন নিয়ন্ত্রণ করতে পারবেন।
জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্রেকার ওয়াবেটা ইনফো জানিয়েছে, গুগল প্লে স্টোরে WhatsApp Beta for Android 2.25.1.10 ভার্সনে এই নতুন ফিচারটি দেখা গেছে। ওয়াবেটা ইনফো এই সংক্রান্ত একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশট দেখে বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাটের জন্য এনিমেশন নিয়ন্ত্রণের সুবিধা দিতে চলেছে।
বিজ্ঞাপন
এই নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা নির্ধারণ করতে পারবেন কোন মেসেজগুলি এনিমেট করা হবে। হোয়াটসঅ্যাপ তিনটি ভিন্ন অপশন প্রদান করবে – ইমোজি, স্টিকার এবং জিআইএফ-এর এনিমেশন কন্ট্রোল। এর ফলে ব্যবহারকারীরা আরও পার্সোনালাইজড চ্যাটিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। নতুন ফিচারটি সম্প্রতি লঞ্চ হওয়া এনিমেটেড ইমোজিগুলোকে সমর্থন করবে। তবে, অটোপ্লে অপশন বন্ধ থাকলে, এনিমেটেড ইমোজিগুলি স্ট্যাটিক বা স্থির অবস্থায় দেখা যাবে।

অনেক ব্যবহারকারী শুধুমাত্র জিআইএফ-এ এনিমেশন চান, ইমোজিতে নয়। এই নতুন ফিচার সেই ব্যবহারকারীদের সেই সুযোগ দেবে। বর্তমানে এই ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। বিটা টেস্টিং সফল হলে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি গ্লোবাল ইউজারদের জন্য স্টেবল ভার্সনে রোলআউট করবে।
হোয়াটসঅ্যাপ ফটো এবং ভিডিও পাঠানোর জন্য নতুন ইন্টারফেস নিয়ে এসেছে। নতুন ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীরা ড্রয়িং এডিটর না খুলেই একাধিক ফটো এবং ভিডিও ক্যাপশন সহ পাঠাতে পারবেন। এই আপডেটটি শুধুমাত্র অ্যানড্রয়েডের জন্য নয়, আইওএস ব্যবহারকারীদের জন্যও আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এই ফিচারটি রোলআউট করছে এবং কিছুদিনের মধ্যেই এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ থেকে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে
এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং আরও মজার এবং ইন্টারেক্টিভ করে তুলবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের আরও উন্নত এবং সহজ উপায়ে যোগাযোগ করার সুযোগ করে দেবে।
এজেড




