শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

টিপস

কম্পিউটার অটো রিস্টার্ট হওয়ার কারণ ও প্রতিকার জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

computer

অনেকেই অভিযোগ করেন তাদের কম্পিউটার বা ল্যাপটপ অটো রিস্টার্ট হয়। গুরুত্বপূর্ণ কাজের মাঝে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া খুবই বিরক্তিকর। যদিও কম্পিউটার অটো রিস্টার্ট হওয়া খুবই সাধারণ একটি ঘটনা কিন্তু আপনি কি জানেন কম্পিউটার অটো রিস্টার্ট হয় ঠিক কী কী কারণে?

নানা করণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। এর মধ্যে যেসব করণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমান? জানুন কী ভুলটাই না করছেন

কম্পিউটার অটো রিস্টার্ট হওয়ার কারন ও প্রতিকার 

১.  অপারেটিং সিস্টেমের জটিলতা 

অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে properties থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে Ok করুন।


বিজ্ঞাপন


২. ভাইরাসের আক্রমণ

বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার কর নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান কর

৩. হার্ডওয়্যারের সমস্যা

নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কিনা।

random

৪. নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে

অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল কর

৫. হার্ডডিস্কের ক্রটি

হার্ডডিস্কে ক্রটি দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ক্রটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ক্রটিপুর্ণ স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।

এজেড 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর