শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ট্রেন্ডিং সার্চ

২০২৪ সালে গুগলে মানুষ সবচেয়ে বেশি যা জানতে সার্চ করেছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

GOOGLE SEARCH

মানুষ যখনই কোনো বিষয়ে সম্পর্কে জানতে বা তথ্য পেতে চান প্রথমেই মনে আসে সার্চ ইঞ্জিন গুগলের কথা। গুগলে এক ক্লিকেই সব ধরনের তথ্য পাওয়া যায়। কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ জানতে অন্যান্য বিষয়ের থেকে অনেক বেশি আগ্রহী। 

গুগল সম্প্রতি ২০২৪ সালের টপ ট্রেন্ডিং তালিকা প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে ২০২৪ সালে মানুষ গুগলে সবচেয়ে বেশি কোন কোন বিষয় সার্চ করেছেন? 


বিজ্ঞাপন


২০২৪ সালের বার্ষিক রিপোর্ট অনুসারে মানুষ খেলাধুলা, বিখ্যাত ব্যক্তি থেকে শুরু করে প্রযুক্তি এবং ভাইরাল কনটেন্টে অধিক আগ্রহ দেখিয়েছেন। 

ইভেন্ট

গুগল জানিয়েছে, ২০২৪ সালের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট। এতে প্রথম কোপা আমেরিকা। দ্বিতীয়তে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং তৃতীয় স্থানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পরে রয়েছে- ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন আইফোন-১৬। তবে প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক গেইমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল গুগলের শীর্ষ অনুসন্ধানের মধ্যে।

ব্যক্তি


বিজ্ঞাপন


গুগলে এ বছর সবচেয়ে বেশিবার সার্চ করা ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রথম, ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস দ্বিতীয়, কমলা হ্যারিস তৃতীয়, ইমান খলিফ চতুর্থ ও জো বাইডেন পঞ্চম স্থানে ছিলেন।

Google-pic

শব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেইম কানেকশনস ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’ ছিল এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দ।

সংবাদ

সার্চ করা সংবাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রথম, অতিরিক্ত তাপদাহ দ্বিতীয়, অলিম্পিক তৃতীয় ও হারিকেন মিল্টন চতুর্থ স্থানে ছিল।

আরও পড়ুন: ইউটিউবের নতুন নিয়মে ক্রিয়েটরদের ভিউ ও আয় দুটাই কমবে

প্রয়াত ব্যক্তি

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লিয়াম পেইন প্রথম, টবি কিথ দ্বিতীয়, ওজে সিম্পসন তৃতীয়, শ্যানেন ডোহার্টি চতুর্থ ও আকিরা তোরিয়ামা পঞ্চম স্থানে ছিলেন। 

২০২৪ সালে মানুষ আরও যা যা জানতে সার্চ করেছেন

২০২৪ সালে তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, যুদ্ধ, বিভিন্ন জিনিস কেনাকাটা, পণ্যের রিভিউ জানতে মানুষ বেশি সার্চ করেছেন। এছাড়াও ভ্রমণ গন্তব্য নিয়েও মানুষের আগ্রহ ছিল। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর