রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন ফিচার: ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের অভিজ্ঞতা বদলে যাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম

শেয়ার করুন:

নতুন ফিচার: ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের অভিজ্ঞতা বদলে যাচ্ছে

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার। যা মেসেঞ্জার নামেই বেশি পরিচিত। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন একগুচ্ছ ফিচার আনছে মেটা। যা ব্যবহার করলে নতুন অভিজ্ঞতা মিলবে। জানুন কী সেই ফিচার।

মেটা মেসেঞ্জারে অ্যাপটিতে এইচডি ভিডিও কল ফিচার যুক্ত করেছে যাতে রয়েছে  ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যানসেলেশন। এটি ব্যবহারকারীদের একটি পরিষ্কার, উচ্চ মানের কলের অভিজ্ঞতা প্রদান করে। 

messenger

ফেসবুক মেসেঞ্জারে ওয়াইফাইয়ের মাধ্যমে করা কলগুলোর জন্য ডিফল্টরূপে এইচডি চালু থাকবে, তবে মোবাইল ডেটা কলের জন্য এটি ম্যানুয়ালি চালু করতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন এবং ভয়েস আইসোলেশনের মতো উভয় বৈশিষ্ট্যই কল সেটিংসের মাধ্যমে চালু করা যেতে পারে। 

আরও পড়ুন: ফেসবুকে নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া কি ভালো?

আপনার বন্ধু ফোনের উত্তর না দিলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তাও ড্রপ করতে পারেন। এতে আপনাকে শুধু অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজে ট্যাপ করতে হবে।

messenger-pic

মেসেঞ্জার শিগগিরই ভিডিও কলগুলোতে এআই ব্যাকগ্রাউন্ডও ফিচার যুক্ত করতে চলেছে যা আপনার কলগুলোকে আরও ভালো করে তুলবে। আপনি যদি একজন অ্যাপল ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেখানে আপনি এখন আইওএস-এ মেসেঞ্জার কল করতে এবং বার্তা পাঠানোর জন্য আপনাকে সাহায্য করতে সিরিকে বলতে পারেন।

এজেড

  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর