বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

জানেন কি?

ফোনের এই ছোট্ট ছিদ্র কী কাজে লাগে জানেন না বেশিরভাগ মানুষ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

ফোনের এই ছোট্ট ছিদ্র কী কাজে লাগে জানেন না বেশিরভাগ মানুষ

হাতে হাতে স্মার্টফোন। কিন্তু এই ফোনের সব ফিচার কি সবার জানা? মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা। আপনার হ্যান্ডসেটটির দিকে খেয়াল করলে দেখবেন ফোনের নিচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনোটি থাকে হেডফোনের তার প্রবেশ করানোর জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নিচের দিকে।

আরও পড়ুন: ফোনে চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নিচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।

hole

স্মার্টফোনের একেবারে নিচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে ‘মাইক্রোফোন গ্রিল’। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।

আরও পড়ুন: পাবলিক টয়লেটে স্পাই ক্যামেরা লাগানো আছে কিনা বুঝবেন কীভাবে?

দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।

innner_hole

কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।

আরও পড়ুন: আইফোন আসল না নকল বুঝবেন যেভাবে

যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।

hol

উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ব্লক খেয়েছেন? এই সহজ উপায়ে আনব্লক হতে পারেন

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর