বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আপনার ফোনে এসব অ্যাপস থাকলে এখনই আনইনস্টল করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

app

স্মার্টফোনে নানান ধরনের অ্যাপ ব্যবহার করা হয়। এসব অ্যাপ দিয়ে বিভিন্ন কাজ করেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কিন্তু প্লে স্টোরে থাকা হাজারো অ্যাপের মধ্যে কিছু কিছু অ্যাপস ক্ষতিকর। এসব অ্যাপ ফোনে থাকলে ঝুঁকি রয়েছে। 

এক প্রতিবেদনে জানা গেছে, ১১ মিলিয়নেরও বেশি অ্যানড্রয়েড স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে নেক্রো ট্রোজান ম্যালওয়্যার। শুধু স্মার্টফোন নয়, ট্যাবেও। আনঅফিসিয়াল অ্যাপ এবং গেম মোডের মাধ্যমে এই ম্যালওয়্যার ছড়াচ্ছে। 


বিজ্ঞাপন


সাম্প্রতিক একটি রিপোর্টে এই খবর জানিয়েছে ক্যাসপারস্কি।

app3

২০১৯ সালে প্রথম নেক্রো ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পাওয়া যায়। সেটাই নতুন রূপে আরও বিপজ্জনক হয়ে ফিরে এসেছে। আশঙ্কার বিষয় হল, গুগল প্লে স্টোরের অনেক অফিসিয়াল অ্যাপেও এই ম্যালওয়্যারের হদিশ মিলেছে।

ক্যাসপারস্কি বলছে, এই অ্যাপগুলো একবার ইনস্টল করলেই স্মার্টফোন অ্যাডওয়্যার টুলে পরিণত হয়। ইউজারের অজান্তেই অনেক কিছু ডাউনলোড হতে থাকে। শুরু হয় সাবস্ক্রিপশন জালিয়াতি। এমনকি ভুয়া ট্র্যাফিক পাঠানোর জন্য ফোনকে প্রক্সি সার্ভারে পরিণত করে এই ম্যালওয়্যার।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্মার্টফোনে এসব ছবি-ভিডিও ভুলেও দেখবেন না, হতে পারে জেল-জরিমানা

রিপোর্টে দুইটি অ্যাপের কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে, এই দুটি অ্যাপ সবচেয়ে বিপজ্জনক। সেগুলো হল – Wuta ক্যামেরা এবং ম্যাক্স ব্রাউজার। জনপ্রিয় ক্যামেরা অ্যাপসগুলোর মধ্যে Wuta ক্যামেরা অন্যতম। এখনও পর্যন্ত ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।

তবে পুরনো ভার্সন সরিয়ে নয়া ভার্সন নিয়ে এসেছে সংস্থা। ইউজাররা এখন অ্যাপ আপডেট করতে বা নতুন অ্যাপ ডাউনলোড করতে পারেন। অন্য দিকে, এক মিলিয়নেরও বেশি ডাউনলোড করা ম্যাক্স ব্রাউজারও সরিয়ে দেওয়া হয়েছে।

hack

এই দুইটি অ্যাপ ছাড়াও স্পটিফাই প্লাস, হোয়াটসঅ্যাপ, মাইনক্রাফট প্রভৃতি অ্যাপের মডিফায়েড ভার্সনও সংক্রামিত হয়েছিল বলে জানিয়েছে ক্যাসপারস্কি। ইউজারদের আকৃষ্ট করতে এই মোড ব্যবহার করে হ্যাকাররা। নতুন নতুন ফিচারের লোভ দেখায়।

অ্যানড্রয়েড ম্যালওয়্যার থেকে বাঁচতে চাইলে শুধুমাত্র গুগল প্লে স্টোরের মতো অফিসিয়াল সোর্স থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করতে হবে। সঙ্গে ডিভাইসে চালু রাখতে হবে গুগল প্লে প্রোটেক্ট।

টেক বিশেষজ্ঞরা বলেন, যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে, সেটা অফিসিয়াল সোর্স থেকে হলেও রেটিং এবং রিভিউ পরীক্ষা করে দেখা উচিত। অ্যাপ কী রকম কাজ করে জানার জন্য অনলাইনে ভিডিও রিভিউ দেখতে হবে। সব দিক থেকে নিশ্চিত হলে তবেই অ্যাপ ইনস্টল করুন, না হলে নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর