গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সঙ্গে আমি প্রবাসীর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে আমি প্রবাসী প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোন স্থান থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন।
বিজ্ঞাপন
অন্যদিকে আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসনে ক্ষমতায়ন। ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষ অভিবাসন প্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২২০০টির অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি। অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান মিজবা, লিগ্যাল টিম লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক এবং ফাইনান্স টিম লিড তৌফিক আহমেদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জেন জি প্যাকেজ: আনলিমিটেড মেয়াদে ইন্টারনেট ডাটা সিম আনল টেলিটক
আমি প্রবাসী প্ল্যাটফর্মের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, হেড অব প্রোডাক্ট জনাব মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড মো. সাইফ-উল-আলম প্রমুখ।
উল্লেখ্য, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস মূলত গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি অঙ্গসংস্থান।
এজেড



