শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

টিপস

রিমোটের এই বাটনটি চাপলে এসির বিদ্যুৎ বিল কমবে অর্ধেক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ এএম

শেয়ার করুন:

Ac

গরমে প্রশান্তির ঠান্ডা হাওয়া দেয় এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। এই যন্ত্র চালালে প্রচুর বিদ্যুৎ বিল ওঠে। কিন্তু অনেকেই জানেন না, এসির রিমোটেই থাকে এমন এক লুকানো উপায় যার সাহায‍্যে বিদ‍্যুতের বিল অনেকাংশে কমানো যায়।

গ্রীষ্ম বিদায় নিয়ে বর্ষা পেরিয়ে এসে গিয়েছে শরত্‍। তবে ভাদ্রের প্রায় শেষ লগ্ন চলে এলেও গরম ভ‍্যাপসা গরম কমেনি।


বিজ্ঞাপন


শরতেও মাঝেমধ‍্যেই দেখা যাচ্ছে বৃষ্টির দাপট। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। ফলে ভ‍্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। তাই সারাদিন চলছে ফ‍্যান, এসি।

সেইসঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ‍্যুতের বিল। কিন্তু অনেকেই জানেন না, এসির রিমোটেই থাকে এমন এক লুকানো উপায় যার সাহায‍্যে বিদ‍্যুতের বিল অনেকাংশে কমানো যায়।

আরও পড়ুন: এই স্মার্ট ফ্যান বিদ্যুৎ বিল কমায় ৭০ শতাংশ পর্যন্ত

বিদ‍্যুতের খরচ কমানোর রয়েছে বেশ কয়েকটি সহজ উপায়। এই কয়েকটি সহজ হ‍্যাক মানলেই বাঁচবে প্রচুর টাকা।


বিজ্ঞাপন


বিদ‍্যুতের বিল বাঁচানোর জন‍্য এসির রিমোটে টাইমার সেট করুন। রাতে এসি চালিয়ে ঘুমোতে যান অনেকেই। কিন্তু তারপর এসি বন্ধ করতে ভুলে যান।

এই ভুল এড়ানোর জন‍্য এসির রিমোটে গিয়ে টাইমার সেট করুন। কিছুক্ষণেই ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনা থেকেই বন্ধ হয়ে যাবে এসি।

ac_pic

গবেষণায় দেখা গিয়েছে যে এসির তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে বিদ্যুৎ খরচ প্রায় ৬% কমে যায়। আপনি যদি এসি-কে ২৪° সেলসিয়াস তাপমাত্রায় রাখেন, তাহলে ২০° সেলসিয়াস তাপমাত্রায় রাখার তুলনায় বিদ্যুতের খরচ ২৪% কমে যেতে পারে।

ভালোভাবে ঘর ঠান্ডা করার জন‍্য এসি চালিয়ে বন্ধ করে দিন ঘরের সব জানলা দরজা। ঠান্ডা বাতাস যাতে বাইরে না সেটার দিকে খেয়াল রাখা জরুরি। জানালায় পর্দা বা ব্লাইন্ড রাখুন যাতে সূর্যের আলো না আসে এবং ঘর গরম না হয়। এতে এসির খরচ কমবে।

নিয়মিত এসি পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটি আরও ভালো কাজ করবে। ফিল্টারটি পরিষ্কার করুন বা প্রতিস্থাপন করে দিন। এটি বায়ু প্রবাহ বৃদ্ধি করবে এবং সেইসঙ্গে ঘরও ঠান্ডা হবে।

এছাড়াও দেখে নিন এসিতে কোনওরকম লিকেজ হচ্ছে কিনা। এর ফলেও বেড়ে যাতে পারে এসির খরচ। তাই নজর রাখুন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর