বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সেপ্টেম্বর থেকেই প্লে স্টোরের এই নিয়ম বদলেছে, যা জানা নেই অনেকেরই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ এএম

শেয়ার করুন:

app

গুগলের প্লে স্টোরে বড় পরিবর্তন এলো। ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গেছে একাধিক অ্যাপ। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিশ্বের কোটি কোটি অ্যানড্রয়েড ইউজারদের ওপর। কোয়ালিটি কন্ট্রোলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।

টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, ম্যালওয়্যারের হাত থেকে ইউজারদের বাঁচাতেই থার্ড পার্টি অ্যাপগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোরের থার্ড পার্টি স্টোরগুলোতে আর APK আপলোড করা যাচ্ছে না। মার্কেটিং এবং ইউজার এক্সপেরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত গুগলের নেওয়া এটাই সবচেয়ে বড় পদক্ষেপ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মোবাইল ফোন ব্যবহারে ক্যানসার হওয়ার ঝুঁকি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গুগলের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি ক্রিপ্টো অ্যাপ। সম্প্রতি এক নারী স্মার্টফোন ব্যবহারকার জানান, তিনি প্লে স্টোর থেকে একটি ক্রিপ্টো অ্যাপ ডাউনলোড করেছিলেন। কিন্তু সেই অ্যাপের কারণে প্রতারকদের খপ্পড়ে পড়তে হয় তাকে। এই অভিযোগের পরই প্লে স্টোরের নিয়ম বদলের ঘোষণা করে গুগল। নয়া নিয়ম অনুযায়ী, এখন গুগল প্লে স্টোরের থার্ড পার্টি অ্যাপ স্টোরে কোনও অ্যাপের APK আপলোড করা যাবে না।

play-store-pic

তবে ওই নারীই প্রথম নন। আগেই প্লে স্টোর নিয়ে গুগলের বিরুদ্ধে আঙুল তুলেছে একাধিক নামীদামি সংস্থা। মেটাসহ অনেক প্রযুক্তি এবং নিরাপত্তা সংস্থা প্লে স্টোরের কারণে অ্যানড্রয়েডের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছিল। গুগলও বিভিন্ন সময়ে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দিয়েছে। এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে ম্যালওয়্যার পাঠানোর অভিযোগ উঠেছিল। হ্যাকাররা প্লে স্টোরের অনেক অ্যাপের মাধ্যমে ডেটা মাইনিং এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করে বলেও অভিযোগ করেছেন অনেকে।


বিজ্ঞাপন


কয়েকদিন আগেই সুইজারল্যান্ডের ইপিএফএল গুগলের অ্যানড্রয়েড সিস্টেমের ৩১টি গলদ বের করে গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। তবে গুগল সর্বদাই দাবি করে এসেছে যে তাদের দল এই ধরনের অ্যাপের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ নেয়। এখন অ্যানড্রয়েড ইউজারদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্লে স্টোরে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে গুগল। ফলে থার্ড পার্টি আর ইউজারদের ব্যক্তিগত তথ্যের নাগাল পাবে না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর