সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

অপো দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

SMARTPHONE

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন ফোন নিয়ে বাজারে হাজির হলো। সম্প্রতি বাজারে এসেছে অপো কে১২এক্স। এটি একটি ৫জি ফোন। এর বিশেষত্ব ক্যামেরায়। দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে হ্যান্ডসেটটিতে। 

আজকাল স্মার্টফোনে অনেকেই ভালো ক্যামেরা চান। সেই চাহিদা মেটাতে হাজির হয়েছে ওপো কে১২এক্স মডেল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৫ মাসে ৫ কোটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন তৈরি করবে অপো

এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন। এই ফোনে ৫জির পাশাপাশি মিলবে সেরা ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। কে সিরিজে কোম্পানির এটাই প্রথম ৫জি স্মার্টফোন।

এই ফোনের দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে বাজারে। একটি ৬ জিবি + ১২৮ জিবি।  আর একটি ৮ জিবি + ২৫৬ জিবি। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

oppo2


বিজ্ঞাপন


এই ফোনের ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডুয়াল পান্ডা গ্লাস সুরক্ষা রয়েছে ফোনে। একাধিক ট্যাব একসঙ্গে ব্যবহার করার জন্য রয়েছে দ্রুত গতির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।

এতে ৬ জিবি এবং ৮ জিবি ব়্যাম পাওয়া যাবে। ইন্টার্নাল স্টোরেজ মিলবে সর্বাধিক ২৫৬ জিবি। যা মাইক্রো এসবি কার্ড দিয়ে বাড়াতেও পারবেন। দাম কম হলেও ক্যামেরা রয়েছে ফাটাফাটি। পেছনে ৩২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ ক্যামেরাও পাওয়া যাবে পেছনে।

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,১০০ এমএএইচ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। ধুলো-বালি থেকে রক্ষার জন্য আইপি৫৪ রেটিং রয়েছে স্মার্টফোনে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর