শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৩২ নারী উদ্যোক্তা পেলেন ৫০ হাজার টাকার সরকারি অনুদান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১১:২৯ এএম

শেয়ার করুন:

২৩২ নারী উদ্যোক্তা পেলেন ৫০ হাজার টাকার সরকারি অনুদান

দেশের ২৩২ জন নারী উদ্যোক্তা প্রত্যেকে ৫০ হাজার টাকার অনুদান পেলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ শীর্ষক এই অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা


বিজ্ঞাপন


বুধবার ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নারী উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে তিনি জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসা।

001

তিনি বলেন, এই অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। 


বিজ্ঞাপন


তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ রয়েছে।

পলক বলেন, ইতিমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে  ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।

03

তিনি বলেন, আমরা আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে সারাদেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইন্টার্নশিপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর