বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন অনেকেই। এসব পোস্টে অন্য ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে মন্তব্য করার পাশাপাশি পোস্টে লাইক বা রিয়েকশন দিয়ে থাকে। তবে পোস্টে এই লাইকের সংখ্যা কম হলে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি বিব্রতও হন কেউ কেউ। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান।

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের পোস্টের লাইক বা রিয়েকশনের সংখ্যা লুকিয়ে রাখেন অনেকেই। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। চলুন জেনে নিই ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের লাইক বা রিয়েকশনের সংখ্যা লুকিয়ে রাখবেন যেভাবে—


বিজ্ঞাপন


facebook-like-hide

ফেসবুক পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথমে ফেসবুক অ্যাপে লগইন করে ডান দিকের ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন ক্লিক করতে হবে। সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে থাকা ‘রিয়েকশন প্রেফারেন্সেস’ নির্বাচন করতে হবে। এবার ‘হাইড নাম্বারস অব রিয়েকশনস’ এর নিচে থাকা ‘অন ইউর পোস্ট’ টগল চালু করলেই ফেসবুক পোস্টে লাইকের সংখ্যা অন্য কেউ দেখতে পারবেন না।

আর নিজে যদি ফেসবুকে অন্যদের পোস্টে থাকা লাইক বা রিয়েকশন সংখ্যা দেখতে না চান তাহলে ‘অন পোস্টস ফ্রম আদারস’ টগল চালু করতে পারেন।


বিজ্ঞাপন


instagram-like-hide

ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। যে ছবি বা ভিডিও আপলোড করতে হবে, তা নির্বাচন করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন। এবার ‘নিউ পোস্ট’ এর নিচে থাকা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে করুন। এরপর স্ক্রল করে ‘লাইক অ্যান্ড ভিউস’ অপশনের নিচে থাকা ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’ এর পাশে থাকা টগলটি চালু করে দিন। এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।

ইনস্টাগ্রামে যদি অন্যের পোস্টের লাইক বা রিয়েকশন দেখতে না চান তাহলে প্রোফাইল ছবির ওপর ক্লিক করুন। এরপর ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে নিচে নামলে ‘হোয়াট ইউ সী’ অপশনের নিচে ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ নির্বাচন করুন। এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ এর পাশে থাকা টগলটি চালু করে দিন।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর