শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বেসিস নির্বাচন ২০২৪

সদস্যদের আবাসনের ব্যবস্থা করতে চায় ‘টিম সাকসেস’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম

শেয়ার করুন:

basis election 2024

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০২৪ নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। রবিবার গুলশানের একটি রেস্তোরাঁয় তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বেসিস ২০২৪-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টিম সাকসেসের পক্ষে প্যানেলের নাম ঘোষণা করেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। 

এ সময় তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বেসিস নির্বাচনের প্রার্থী তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মাদ আমিনুল্লাহ, সৈয়দা নাফিসা রেজা বর্ষা, ফারজানা কবির ঈশিতা, সহিবুর রহমান খান রানা, রাফসান জানি সামির, আব্দুল আজিজ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, আমি বেসিসের ফাউন্ডারদের একজন। আমরা বেসিস প্রতিষ্ঠা করেছিলাম সফটওয়্যার ও আইটি অ্যানাবল সার্ভিস নিয়ে কাজ করার জন্য। জিরো ও বাইনারি বুঝে, কোডিং বুঝে এমন মানুষদের সংগঠন বেসিস। আমরা নির্বাচিত হলে সফটওয়্যার ও আইটি অ্যানাবল ব্যবসা আরো সফল গতিশীল করতে কাজ করবো।

434153223_962723212117612_6223285788316734501_n

ডিউক বলেন, আমরা স্মার্ট বাংলাদেশের সহযোগী ও সম্পূরক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চাই। এখানে কোনো সদস্য সফল হলে বেসিস সফল হবে আর বেসিস সফল হলে স্মার্ট বাংলাদেশের অগ্রগতি হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা 'টিম সাকসেস' প্যানেল কাজ করে যাচ্ছি। সফলতা অর্জন করা কঠিন কিন্তু আমরা নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে বেসিস সদস্যদের সঙ্গে নিয়ে এ অগ্রযাত্রায় সফল হতে চাই।

অনুষ্ঠানে জানানো হয়, এই প্যানেল জয়ী হলে সকল বেসিস সদস্যদের জন্য আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও জানানো হয়, সদস্যদের মধ্যে স্টার্টআপ আছে তাদের প্রয়োজনীয় ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, বেসিসের ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে ১১ পদে মোট ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকেল ৪টা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর