গ্লোবাল স্মার্টলাইফ ব্র্যান্ড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ড, আইটেল, জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।
সম্প্রতি রাজধানীতে একটি ইভেন্টের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে, পাশাপাশি এই ইভেন্টে আইটেল আরও জানিয়েছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে তারা লেটেস্ট আইটেল পি৫৫প্লাস মডেল উন্মোচন করতে প্রস্তুত।
বিজ্ঞাপন

সাশ্রয়ী মূল্যে অত্যাধূনিক ডিভাইসের জন্য আইটেল বরাবরের মতই সকলের প্রিয় ব্র্যান্ড। সিয়াম আহমেদের সঙ্গে এই নতুন যাত্রার মাধ্যমে আইটেল গ্রাহকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে বিশ্বাসী, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আইটেল পরিবারের নতুন অংশ হয়ে আমি আনন্দিত। আইটেলের মূল চিন্তাধারা হলো গ্রাহকদের চাহিদানূযায়ী বাজারে সেরা মানের ডিভাইস আনা—যা আমার কাছে খুব ভালো লাগে'।
‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, সিয়ামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করতে পেরে আইটেলে পরিবার অনেক উচ্ছ্বাসিত ‘সিয়ামের সঙ্গে আইটেলের এই নতুন যাত্রার পাশাপাশি আমাদের নতুন সিরিজ নিয়ে পরবর্তী লেভেলে যেতে আমরা প্রস্তুত।‘
বিজ্ঞাপন
এজেড

