অনেক গান বা ভিডিও রয়েছে যা শুধু ইউটিউবেই পাওয়া যায়। অন্যান্য প্ল্যাটফর্মে চট করে খুঁজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও মনের মতো হয় না। কিন্তু ইউটিউব চালাতে চালাতে স্ক্রিন বন্ধ করে দিলেই সেই ভিডিও বন্ধ হয়ে যায়। তবে একটি উপায় রয়েছে যার মাধ্যমে কোনো অ্যাপ ডাউনলোড না করে বিনামূল্যে ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন ইউটিউব।
নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। এখানে নানা এডিট করা মনের মতো গান এবং হাসির ভিডিও দেখা যায়। কিন্তু স্ক্রিন অফ করলেই বিপত্তি। বন্ধ হয়ে যায় সেই ভিডিও। আর একটানা স্ক্রিন চালু রেখে ইউটিউব ঘাটতে চান না অনেকে। তাই আজ এমন একটি উপায় আলোচনা করা হলো যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন ইউটিউব।
বিজ্ঞাপন
১০০টি দেশে ২০০ কোটির বেশি ইউজার রয়েছে ইউটিউবে। বাংলাদেশেও কয়েক কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। কোনো অ্যাড ছাড়া নির্বিঘ্নে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন এনেছে ইউটিউব। যা নিলে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখতে পাবেন। বর্তমানে ৮ কোটির বেশি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবার রয়েছে বিশ্বজুড়ে।
ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর উপায় (পেইড)
এর জন্য অ্যানড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টল করুন ইউটিউব অ্যাপ
তারপর আপনাকে নির্দিষ্ট টাকা দিয়ে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে
এবার যেকোনো ভিডিও স্টার্ট করুন
তারপর স্ক্রিন বন্ধ করে দিলেও চলতে থাকবে সেই ভিডিও
আপনি যদি ইউটিউব না ব্যবহার করেন তাও চলবে ভিডিও
এটি শোনার সময় অন্য অ্যাপ ব্যবহার করতে চাইলেও পারবেন
মিনিমাইজ করা যাবে ইউটিউব এবং ভিডিও চলতে থাকবে ব্যাকগ্রাউন্ডে
এ তো গেল পেইড উপায়। যেখানে টাকা দিতে হবে। তবে একটি উপায় রয়েছে যেখানে টাকা না দিয়েও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন ইউটিউব। জেনে নিন।
বিজ্ঞাপন

ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর উপায় (ফ্রি)
এজন্য প্রথমে ফোনের ওয়েব ব্রাউজার খুলুন
তারপর YouTube.com ওয়েবসাইটে ভিজিট করুন
যে ভিডিও চালাতে চান সেটি স্টার্ট করুন
এবার ক্রোম ব্রাউজারে উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে ট্যাপ করুন
অপেক্ষা করুন ভিডিও শুরু হওয়ার
ব্রাউজার মিনিমাইজ করলে ভিডিও পজ হয়ে যাবে
আপনার যদি অ্যানড্রয়েড ফোন হয় তাহলে উপর থেকে সমস্ত নোটিফিকেশন মুছে ফেলুন
এবার ‘Play’ বাটনে ট্যাপ করুন তাহলে ভিডিও আবার শুরু হয়ে যাবে
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে ইউটিউব
আপনার যদি আইফোন বা আইপ্যাড হয় তাহলে কন্ট্রোল সেন্টার ওপেন করে মিউজিক উইজেট অপশনে প্লে বাটনে ক্লিক করুন। তাহলে ব্যাকগ্রাউন্ডে চলতে শুরু করবে ইউটিউব।
এই পদ্ধতি অনুসরণ করে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়ে, কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করেও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন ইউটিউব।
এজেড




