বাজারে এলো বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। ফোনটি এনেছে চীনের ভিভো। মডেল ভিভো টি১ ৫জি। ভিভোর প্রথম পাতলা ৫জি স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। এতে বিশেষ কিছু ফিচার রয়েছে। যা কি ফোনটিতে অনবদ্য করেছে।
ভিভো টি১ ৫জি মডেলে তিনটি প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। কম আলোতে ছবি তোলার জন্য ভিভো ফোনটিতে সুপার বাইট মোড নামের একটি ফিচার যোগ করেছে।
এক ব্লগ পোস্টে ভিভো জানিয়েছে, পারফর্মেন্সের কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করা হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ভিভোর ইউটিউব চ্যানেলে এক ভার্চুয়াল ইভেন্টে ফোনটি অবমুক্ত করা হয়েছে।
মাত্র ৮.২৫ মিলিমিটার পাতলা এই ফোনটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পাতলা ৫জি স্মার্টফোন।
ডুয়েল সিমের নতুন ভিভো ফোনে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে ফানটাচ ওএস ১২ লেয়ার।
এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে ভিভো। এই ডিসপ্লেতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ স্যামপ্লিং রেট।
বিজ্ঞাপন
ভিভো টি১ ৫জি ফোনে ১২৮ জিবি স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, টাইপ সি পোর্ট, ইউএসবি ও ওটিজি কানেক্টিভিটি। নিরাপত্তার রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, ভার্চুয়াল জাইরোস্কোপ সেন্সর।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। ব্যাটারি চার্জ করার জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেয়া হয়েছে। ফোনটির ওজন মাত্র ১৮৭ গ্রাম।
এজেড




