মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্যামসাং বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সম্প্রতি বাজারে আসা স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোনের প্রি-বুকিং এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন।      

এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক গ্রাহকদের স্যামসাংয়ের এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইলফোন ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে।       

গ্রাহকরা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে দেশের যেকোনো বাংলালিংক কেয়ার সেন্টার থেকে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ মোবাইল, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি বুকিং করলে পাবেন বিশেষ কিছু সুবিধা।  

Device_S24-PreOrder_v10_28012024

এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্যাশব্যাক, বিশেষ কিছু কার্ডধারীদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুযোগ ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।

এছাড়াও বাংলালিংক গ্রাহকরা প্রি-বুকিং এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবেন, যেমন- ১২ মাস পর্যন্ত ফ্রি ২০ জিবি ইন্টারনেট, বিনামূল্যে একটি বাংলালিংক ই-সিম, ফ্রি বাংলালিংক রোমিং সাবস্ক্রিপশন ও অরেঞ্জ ক্লাব সিগ্নেচারে উন্নীত হওয়ার সুযোগ।     

বিশ্বের প্রথম এআই ফ্ল্যাগশিপ ফোনটি প্রাহকরা যে কোনো বাংলালিংক কেয়ার সেন্টারের পাশাপাশি বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্রি-বুকিং করতে পারবেন।      

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর