বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নতুন স্মার্টফোন বেশি দিন টিকছে না? এ নিয়ম মানলে টেকসই হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

phone

অনেকেই অভিযোগ করেন নতুন ফোন বেশি দিন টেকে না। কেনার দু এক বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। আপনিও যদিও এই সমস্যায় পড়েন, তবে জানুন কীভাবে ফোনটিকে দীর্ঘস্থায়ী করবেন। 

স্মার্টফোনটিকে টেকসই করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। কেননা, স্মার্টফোনের মতো ইলেকট্রোনিক্স যন্ত্র দীর্ঘস্থায়ী করতে হলে সঠিক নিয়মে চালাতে হবে। 


বিজ্ঞাপন


lasting

চার্জিং পোর্টের পিন ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়া অবস্থায় কখনই ফোনে চার্জ দেবেন না। চার্জিং পোর্ট থেকে বিদ্যুৎ লিক করতে পারে, যা আপনার স্মার্টফোনের ভয়াবহ ক্ষতি করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

যে কোম্পানির স্মার্টফোন সেই কোম্পানির নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য তৈরি চার্জার দিয়ে ফোনে চার্জ দিন। অন্য সংস্থার চার্জার বা বাজার চলতি লোকাল চার্জার কিনে কখনই ফোনে চার্জ দেবেন না। 

phn


বিজ্ঞাপন


মাঝে মাঝেই স্মার্ট ফোন চার্জে বসাবেন না। সকালে স্মার্টফোন চার্জে বসান এবং টানা সময় চার্জ দিয়ে তা ফুল চার্জ করে খুলে নিন। সারাদিনে যদি একবার চার্জ দিলেই কাজ চলে যায় তবে সেটা সবচেয়ে ভালো।

চেষ্টা করবেন ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামার পর সেটি আবার চার্জে বসাতে। ঘুমোনোর সময় মাথার বালিশের নিচে স্মার্টফোন রাখবেন না। আপনার মাথার চাপে ফোনের মারাত্মক ক্ষতি হয়।

ফোনে চার্জ দেওয়ার সময় কভার পরিয়ে রাখবেন না। বরং কভার খুলে ফোন চার্জ দিন। দেখবেন ফোন দীর্ঘদিন টিকবে। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর