বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

Earbuds

এই ইয়ারফোনের দাম আইফোনের চেয়েও বেশি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম

শেয়ার করুন:

headphone pic

একটি ইয়ারফোনের দাম কত? এমন প্রশ্নের মুখে আপনি হয়তো বলবেন, দাম কতইবা হবে, ১০০ থেকে শুরু করে ১০ হাজার পর্যন্ত। ভালো ব্র্যান্ডের হলে দাম খানিকটা বেশি। বেশিরভাগ লোকই এমন কথাই বলবেন। কিন্তু লুই ভিত্তোঁ ইয়ারফোনের দাম শুনলে চোখ কপালে উঠবে। যার দাম আইফোনের চেয়েও বেশি। 

আরও পড়ুন: তারবিহীন এই ইয়ারফোন বাজার মাতাবে
 
দামের কারণেই এই ইয়ারফোনটি সবার নজর কেড়েছে। এটিকে বিশ্বের সবথেকে দামি ইয়ারফোন বলা হচ্ছে, যার দাম ১৬৬০ মার্কিন ডলার। চলতি বছরের মার্চ মাসেই চলে এসেছিল ইয়ারফোনটি। সম্প্রতি এই ইয়ারফোনের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


bud

 পাঁচটি আকর্ষণীয় কালার অপশন রয়েছে এই ইয়ারফোনের- লাল, নীল, ভায়োলেন্ট গ্র্যাডিয়েন্ট, গোল্ডেন, ব্ল্যাক, সিলভার। কার্ভড ডিজ়াইনের এই ইয়ারফোন খুবই হালকা। পলিশড্ স্যাফায়ার লেয়ার দেওয়া হয়েছে ব্র্যান্ডের আইকনিক মনোগ্রাম প্যাটার্নের উপরে।

ইয়ারফোনটি যত না আকর্ষণীয়, তার থেকেও বেশি আকর্ষণীয় তার চার্জিং কেস। পলিশড স্টেইনলেস স্টিল থেকে ক্রাফ্ট করা হয়েছে চার্জিং কেসটি। সেখানেই বিলাসবহুল ব্র্যান্ড নেম খোদাই করা হয়েছে। ব্ল্যাক গ্লাস লিড রয়েছে, সেখানেই এলইডি লাইট রিং ফিচার করছে, যা কানেক্ট করা রয়েছে মনোগ্রাম প্যাটার্নে এবং কিছু গ্রে টোনও রয়েছে সেখানে। যে কেসটি দেওয়া হয়েছে, তা অনায়াসেই ব্যবহারকারীর ব্যাগ বা পকেটে চলে যেতে পারে এবং তাতে কেসটি অক্ষত অবস্থাতেও থেকে যাবে।

bud2


বিজ্ঞাপন


এই ইয়ারফোনে আপনি পেয়ে যাচ্ছেন ব্লুটুথ মাল্টিপয়েন্টের মতো বৈশিষ্ট্য। আর সেই কারণেই এত টাকা খরচ করে ইয়ারফোনটি কেনা একেবারেই যুক্তিসঙ্গত। সবথেকে বড় কথা হল, এর দ্বারা ব্লুটুথ মাল্টিপয়েন্ট থাকার ফলে একই সঙ্গে দুইটি ভিন্ন এবং স্বতন্ত্র উৎস থেকে অডিও স্ট্রিম করতে পারেন ব্যবহারকারীরা।

ear-bud

হালফিলের প্রায় ইয়ারফোনের মতো এই লুই ভিত্তোঁ ইয়ারফোনেও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যা উচ্চমানের। ইয়ারফোনটি আপনি কানে পরে থাকলে বাইরের আওয়াজ আপনার কানে আসবেই না। একবার চার্জে ২৮ ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে এই ইয়ারবাড। শুধুই অডিও মার্কেট নয়, লাক্সারি অডিও সেগমেন্টকেই নতুন করে সংজ্ঞায়িত করার সবরকম বৈশিষ্ট্য এই ডিভাইসে রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর